
২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা-স্পেন। তবে এই ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
বিশ্বজুড়ে ভক্ত ও খেলোয়াড়রা নানা ধরনের কুসংস্কার বা শুভ লক্ষণে বিশ্বাস করেন। যার মধ্যে অন্যতম হলো, কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা ফাইনাল দেখলে সেই দল চ্যাম্পিয়ন হতে পারে। তবে তবে লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, কাবালাস নামে পরিচিত এসব আচারগত বিশ্বাস ও অভ্যাসের গুরুত্ব অনেক বেশি। নিউজার্সিতে কি ফাইনাল দেখতে যাবেন—গতকাল মিলেইকে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কোনোভাবেই সম্ভব না।’
নিউজার্সিতে রোববারের ফাইনালে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে খেলা দেখবেন বলে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। ট্রাম্প-ইনফান্তিনোর সঙ্গে মিলেই মাঠে বসে খেলা দেখবেন বলে শোনা যাচ্ছিল। গতকাল এ ব্যাপারে তিনি বুয়েনস আইরেসের স্থানীয় রেডিও স্টেশন ‘এল অবজারভাদর’কে বলেন, ‘সব ম্যাচই অলিভোস থেকে দেখব।’ অলিভোস হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। তিনি বাড়িতে বসে এবার আর্জেন্টিনার সাত ম্যাচ দেখেছেন এবং সবকটিতেই লিওনেল স্কালোনির দল জিতেছে। এ কারণে রোববার আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখতে যাচ্ছেন না মিলেই।
কুসংস্কারের কারণে আর্জেন্টিনার ম্যাচ বাড়িতে বসে দেখার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন মিলেই। প্রসঙ্গক্রমে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের কথা উল্লেখ করেছেন। মিলেই বলেন, ‘যেহেতু ঠান্ডা পড়েছে আর আমি হিটার চালাই না। তাই আমি একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরে থাকি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন জ্যাকেটটা পরে আমার খুব গরম লাগছিল। তাই আমি সেটা খুলে ফেলেছিলাম। আর তখনই আমাদের বিপক্ষে একটি গোল হয়ে যায়। এরপর আমি আবার জ্যাকেটটা পরি। তারপর থেকে আর কখনও সেটা খুলি না।’
নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
৭ ঘণ্টা আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
৮ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
৯ ঘণ্টা আগে