
বিশ্বকাপ ফাইনালে রেফারিং বলে কথা। যে টুর্নামেন্টের জন্য পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, কোটি কোটি ফুটবলপ্রেমীরা টিভি সেটের সামনে বসে থাকেন, তাঁর চূড়ান্ত পরিণতি এই বিশ্বকাপ ফাইনাল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি হিসেবে নিজের নাম শুনতেই আবেগে কেঁদে ফেললেন স্লাভকো ভিনচিচ।
ফিফা আজ সকালে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রেফারির নাম ঘোষণা করেছে। ভিডিওতে দেখা গেছে, একটা হলরুমে বসে আছেন অনেক রেফারি। আলোকচিত্রীরা নাম ঘোষণার সেই অনুষ্ঠানে ছবি তুলছেন ও ভিডিও করছেন। এক জনের বক্তব্যে শোনা গেছে, ‘সবুজ ও সাদার মিশ্রণের এই জার্সি পরাটা আসলেই অন্যরকম ব্যাপার। আশা করি, আপনারা আমার সঙ্গে একমত হবেন। এটা আসলেই দারুণ ব্যাপার এবং ফাইনালের রেফারি হতে যাচ্ছেন স্লাভকো ভিনচিচ।’
আর্জেন্টিনা-স্পেন ফাইনালে যখন রেফারি হিসেবে ভিনচিচের নাম ঘোষণা করা হলো, তখন অন্যরা তাঁকে জড়িয়ে ধরেছেন। করতালিতে ফেটে পড়ে হলরুম। তিনিও চোখের পানি ধরে রাখতে পারেননি। স্লোভেনিয়ান এই রেফারি নিজের নাম সংবলিত পোশাক সবার সামনে মেলে ধরেছেন। বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৫৩ মিনিটে ভিনচিচের নাম ঘোষণার ভিডিও প্রকাশ করেছে ফিফা। ৩০ সেকেণ্ডের সেই ভিডিওতে ৩২ মিনিটে আড়াই হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচে এবারই যে ভিনচিচ প্রথম, তা নয়। ২০২২ সালে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচেও তিনি রেফারি ছিলেন। সেই ম্যাচ আর্জেন্টাইনরা ২-১ গোলে হেরেছিল। তারপর থেকে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই ১৩ ম্যাচেই দুই বা ততোধিক গোলের কীর্তি গড়েছে স্কালোনির দল। রোববার নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনালে থাকছেন দুই সহকারী তোমাজ ক্লানচিক, আন্দ্রাজ কোভাচিচ এবং চতুর্থ রেফারি হিসেবে আছেন আধাম মাখাদমে।
নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে