
বাংলাদেশ-ভারত সম্পর্ক কেমন তা নতুন করে বলার কিছু নেই। রাজনৈতিক হোক বা খেলার মাঠ সব সময় একটা উত্তেজনা বিরাজ করে। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সেই উত্তাপ ছড়িয়ে দিলেন সংবাদ সম্মেলনেও।
এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন দিন হলো ঢাকায় এসেছে ভারতীয় দল। খুব একটা উন্মাদনায় গা ভাসায়নি তারা। এমনকি সংবাদ সম্মেলনে কোচ খালিদ জামিলও উত্তর দিলেন সোজা সাপ্টা। জামাল অবশ্য ভারতের সঙ্গে ঘৃণা ও ভালোবাসার সম্পর্ক নিয়ে কথা বললেন মন খুলে।
জামাল বলেন, ‘আমি মনে করি যারা বাংলাদেশে ফুটবল খেলে, এই ম্যাচে সবাই যুক্ত থাকতে চায়। কারণ ভারতের সঙ্গে তো একটা স্পেশাল...একটা স্পেশাল রিলেশনশিপ আছে ঘৃণা ও ভালোবাসার। ম্যাচের আগে আমার ভেতর একটা উত্তেজনা কাজ করবে, কারণ এটা একটা আবেগপূর্ণ খেলা।’
ভারতের খেলার ধরন নিয়ে জামাল বলেন, ‘বাংলাদেশ লো ব্লক খেলা দলের বিপক্ষে কিছুটা সমস্যায় পড়ে। নেপালের বিপক্ষেও সেটা দেখা গেছে। ভারতও শেষ কয়েকটি ম্যাচে লো ব্লকে খেলেছে। তবে আমি মনে করি আমরা ভারতের বিপক্ষে নেপালের চেয়ে বেশি সুযোগ পাব, কারণ নেপাল পুরো সময় বসে ছিল। আমরা কাউন্টার অ্যাটাকে অনেক শক্তিশালী।’
নেপাল ম্যাচের ড্র ভুলে যেতে চান জামাল, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচে শেষ মিনিটে গোল খেয়েছি। ওটা ভুলে যেতে হবে এবং আগামীকালের ম্যাচে মনোযোগ দিতে হবে। গোল না খাওয়া এমন একটি বিষয় যেটা আমাদের কাজ করতে হবে। কিন্তু দিনের শেষে লক্ষ্য একটাই—ম্যাচ জিততে হবে।’

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৫ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩১ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে