গতকাল ক্রিস্তফ গালতিয়েরের কাছে দিনটা ছিল ‘অম্লমধুর।’ প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়ের দিনেও তাঁকে হতাশ হতে হয়েছে অন্য কারণে। মাকে নিয়ে কটুক্তি করায় খেপেছেন পিএসজি কোচ।
টানা দুই ম্যাচ হারার পর গতকাল লিগ ওয়ানে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিসের ভক্তরা একটি ব্যানার দেখিয়েছেন গ্যালারিতে। ব্যানারে মূলত গালতিয়েরের মাকে উদ্দেশ্য করে কটুক্তি করা হয়েছে। ম্যাচ শেষে নিস ফুটবলার জিন ক্লেয়ার টোডিবোর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান গালতিয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেছেন, ‘আমি তেমন প্রতিক্রিয়া কেন দেখিয়েছি? আপনারা দেখেছেন (ব্যানার) ? আপনারা কি পড়েছেন? আমার মায়ের বয়স ৮৩ বছর। সে এখন ক্যান্সার থেকে সেরে উঠছি। আপনারা থামুন।’
নিসের বিপক্ষে গতকাল ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। তাতে লিগ ওয়ানে টানা দুই ম্যাচ হারার পর জয়ের দেখা পেয়েছে প্যারিসিয়ানরা। ৩০ ম্যাচ শেষে ৬৯ পয়েন্টে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। আর সমান ম্যাচ খেলে ৬৩ পয়েন্টে দুইয়ে রয়েছে লাঁস।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে