
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাক্ষাৎ যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মৌসুমে নকআউট পর্বে দেখা হলেও এবার প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে দুই দল।
আজ মোনাকোয় হয়েছে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকেও সামলাতে হবে তাদের।
গত রানার্সআপ ইন্টার মিলান এক নম্বর পটের দলের মধ্যে পেয়েছে লিভারপুলকে। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
গতবারের মতো এবারও প্রথম রাউন্ডে দেখা হচ্ছে রিয়াল-লিভারপুলের। ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল প্রতিপক্ষ হিসেবে আরও পেয়েছে জুভেন্তাস-বেনফিকাকে। লিভারপুলের প্রতিপক্ষ রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোও।
বড় দলগুলোর মধ্যে চোখ থাকবে চেলসি-বার্সেলোনা, চেলসি-বায়ার্ন, পিএসজি-বায়ার্ন, সিটি-ডর্টমুন্ড, ইন্টার-ডর্টমুন্ড, আর্সেনাল-ইন্টার, আর্সেনাল-বায়ার্ন, জুভেন্তাস-ডর্টমুন্ট লড়াইয়ে।
৩৬ দল প্রথম রাউন্ডে খেলবে আটটি করে ম্যাচ। চারটি ঘরের মাঠে ও বাকি চারটি ঘরের বাইরে। পয়েন্ট টেবিলের সেরা ৮ দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। টেবিলের ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত দলগুলো প্লে-অফ খেলবে। প্লে-অফ জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোয়। ১৬ সেপ্টেম্বর শুরু চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড।
ড্র অনুষ্ঠানের শুরুতে বিশেষ পুরস্কার পায় চেলসি।একমাত্র ক্লাব হিসেবে উয়েফার সব কটি শীর্ষ প্রতিযোগিতা জিতেছে তারা। উয়েফা প্রেসিডেন্টস পুরস্কার পান সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ। তাঁর সঙ্গে মিলে বাংলাদেশি বংশোদ্ভূত রেশমিন চৌধুরীর উপস্থাপনায় ড্র অনুষ্ঠানে সহায়তা করেন ব্রাজিল কিংবদন্তি কাকা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে