ক্রীড়া ডেস্ক

জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৭ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৮ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৯ ঘণ্টা আগে