
ইনিগো মার্তিনেজ এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। নতুন মৌসুমে তিনি খেলবেন আল নাসরের হয়ে। এই আল নাসরে আড়াই বছর ধরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ধারণা করা হচ্ছে, সৌদি ক্লাবে যাওয়ার আগেই রোনালদোর সঙ্গে মার্তিনেজের কথাবার্তা হয়েছিল।
বার্সেলোনা থেকে আল নাসরে মার্তিনেজ গেছেন ফ্রি ট্রান্সফারে। তাঁর আল নাসরে যাওয়ার ব্যাপারে কদিন আগে সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, গত গ্রীষ্মেই সৌদি প্রো লিগ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোর কথায় তিনি থেকে গিয়েছিলেন। এদিকে তখন স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গিয়েছিল, মার্তিনেজের যাওয়াতে বার্সা সরাসরি কোনো টাকা পাবে না। এ ক্ষেত্রে বরং অন্য খেলোয়াড়দের নিতে ১৩.৯ মিলিয়ন (১৬৯ কোটি টাকা) থেকে ১৬.২ মিলিয়ন ডলার (১৯৭ কোটি টাকা) থাকবে কাতালান ক্লাবটির হাতে।
আল নাসরে মার্তিনেজ নাম লেখানোর পর ‘ও জোগো’ নামে পর্তুগালের স্থানীয় এক সংবাদমাধ্যম তাঁর সাক্ষাৎকার নিয়েছে। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘আমার ভালো লাগছে। যখন আমি পর্তুগালে প্রাক মৌসুম অনুশীলন করতে সফরে গিয়েছিলাম, সে (রোনালদো) আমার জন্য অপেক্ষা করছিল। আমরা একে অপরের সঙ্গে কথা বলেছিলাম। সে খুবই মজার লোক। ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল।’ ইনিগো মার্তিনেজ তো আছেনই। এদিকে আল নাসর এই মৌসুমে দলে ভিড়িয়েছে হোয়াও ফেলিক্সকে। চেলসি থেকে সৌদি ক্লাবে এসেছেন ফেলিক্স। রোনালদো, ফেলিক্স পর্তুগাল দলে একসঙ্গে খেলেছেন।
২০২৩ সালে রোনালদো আল নাসরে যাওয়ার পরই তারকা ফুটবলারদের সৌদি আরবে যাওয়ার হিড়িক পড়ে যায়। নেইমার, সাদিও মানে, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনোরা পাড়ি জমান সৌদিতে, যেখানে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে যান বেনজেমা। এখনো বেনজেমা আল ইত্তিহাদের হয়েই খেলছেন। আল নাসরে রোনালদোর সঙ্গে খেলছেন মানে। একই বছর (২০২৩) নেইমার আল হিলালে দুই বছরের চুক্তিতে গেলেও এ বছরের জানুয়ারিতে মেয়াদ ফুরোনোর আগেই চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। ফিরমিনো ২ বছর (২০২৩ থেকে ২০২৫) সৌদি ক্লাব আল আহলিতে খেলার পর এ বছর পাড়ি জমান কাতারের আল সাদে।
আল নাসরে যাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে সৌদি ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন তিনি। ৯৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৯ গোলে। ২০২৩ সালে ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা। মানের সঙ্গে রোনালদোর জুটিটা দারুণ জমে উঠেছে। ইউরোপ থেকে আল নাসরে যাওয়া ফেলিক্স, মার্তিনেজ কীভাবে রোনালদোদের সঙ্গে মানিয়ে নেন, সেটাই দেখার বিষয়।

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
৬ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৭ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৮ ঘণ্টা আগে