
লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে তাঁর ১০ নম্বর জার্সিতে আবেগঘন বার্তা লিখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। জার্সিটির পেছনে লেখা ‘ধন্যবাদ’ শব্দের সঙ্গে প্রত্যেকে যোগ করেছেন নিজেদের অনুভূতি। সেখানে উঠে এসেছে মেসির নেতৃত্ব, অনুপ্রেরণা এবং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তাঁর অবদানের কথা।
সতীর্থদের লেখা বার্তাগুলোর ছবি প্রকাশ করেছে দলের কিট স্পন্সর। এর মধ্যে মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দি পলের বার্তাটি বিশেষভাবে নজর কেড়েছে। তিনি লিখেছেন, ‘তোমাকে ছাড়া এসবের কিছুই সম্ভব হতো না। ভালোবাসি তোমাকে, ভাই।’
ক্রিস্তিয়ান রোমেরো মেসিকে ধন্যবাদ জানিয়েছেন কখনো হাল না ছাড়ার শিক্ষা দেওয়ার জন্য। এই ডিফেন্ডার লিখেছেন, ‘কখনো হাল না ছাড়তে এবং সবকিছুই সম্ভব, এমন বিশ্বাস রাখতে আমাদের শেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসি তোমাকে, অধিনায়ক।’
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস লিখেছেন, ‘আমাকে বিশ্বের সেরা গোলরক্ষক বানানোর জন্য ধন্যবাদ। পুরো হৃদয় দিয়ে তোমার গোলগুলো ঠেকিয়েছি।’
লিসান্দ্রো মার্তিনেসের বার্তায় উঠে এসেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসির অবদানের কথা, ‘লিও, আমাদের জাতীয় দলের ইতিহাস বদলে দেওয়ার জন্য ধন্যবাদ। শেষ পর্যন্ত তুমি আমাদের জন্য বেঁচেছ, লড়েছ। তোমাকে খুব মিস করব। ভালোবাসি তোমাকে।’
লাওতারো মার্তিনেস লিখেছেন, ‘তোমার উত্তরাধিকার এবং আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করার জন্য ধন্যবাদ। সব সময় কৃতজ্ঞ থাকব।’ অন্যদিকে, লিয়ান্দ্রো পারেদেসের বার্তা ছিল সংক্ষিপ্ত, ‘আমাদের এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। ভালোবাসি তোমাকে।’
নিকোলাস তাগলিয়াফিকোও মেসির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘লিও, ফুটবল ও এই জার্সির প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’
দলের কিট স্পন্সরের উদ্যোগে জার্সিতে বার্তা লেখার পাশাপাশি মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তাও দিয়েছেন খেলোয়াড়েরা। সেখানে রোমেরো বলেন, ‘সে অসাধারণ একজন মানুষ। সত্যি বলতে, আমি তাকে ভালোবাসি।’
মেসির প্রভাব তাঁর দীর্ঘদিনের সতীর্থদের পাশাপাশি তরুণ ফুটবলারদের মধ্যেও স্পষ্ট। ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা নিকোলাস পাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও মেসির কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
বর্তমানে ফিওরেন্তিনায় খেলা পাসের কাছে মেসির সঙ্গে মাঠে নামা ছিল স্বপ্নের মতো। আর কোমোর হয়ে খেলা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো বলেছেন, ‘আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এ জন্য তাঁর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
১৮ মিনিট আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।
২৮ মিনিট আগে
বল জিয়াউর রহমানের প্যাডে লাগলেই জোরালো আবেদন হলো। কিন্তু আবেদন সাড়া দেননি আম্পায়ার। সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতেই ইতিহাসের পাতায় নাম লেখান হাসান মাহমুদ।
১ ঘণ্টা আগে
ভিয়ারিয়ালের বিপক্ষে চুল টেনে সরাসরি লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে ১-০ গোলের জয় পেলেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ব্রাজিলিয়ান উইঙ্গারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে