
রিয়াল মাদ্রিদে ‘অম্লমধুর’ সময় কাটছে কিলিয়ান এমবাপ্পের। একের পর এক গোল করলেও দিন শেষে শিরোপাবঞ্চিত থাকছেন তিনি। এমনকি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে তাঁকে। ফলে ফিফা ক্লাব বিশ্বকাপে তাঁর অভিষেকের অপেক্ষা বেড়েই চলেছে।
পরিপাকতন্ত্রের তীব্র প্রদাহে (গ্যাস্ট্রোএন্টেরাইটিস) আক্রান্ত হয়ে পরশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমবাপ্পে। ঠিক তার পরদিনই (গতকাল) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ফরাসি তারকার হাসপাতাল ছাড়ার ব্যাপারে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘আজ (গতকাল) বিকেলে হাসপাতাল ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তাঁর চিকিৎসা কার্যক্রম চলবে। আস্তে আস্তে দলে ফিরবেন তিনি।’ এমবাপ্পে যে রোগে (গ্যাস্ট্রোএনটেরিটাইস) আক্রান্ত হয়েছিলেন, সে ক্ষেত্রে অন্ত্রে সংক্রমণ হয়ে বমি, ডায়রিয়া, তলপেটে ব্যথাসহ নানা জটিলতা হতে পারে।
এমবাপ্পেকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেটা অবশ্য জানা যায়নি। এমনকি ফরাসি ফরোয়ার্ড কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা। ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ পরশু পাচুয়ার বিপক্ষে। শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল মাদ্রিদ-পাচুয়া ম্যাচ। এই ম্যাচে খেললে ক্লাব বিশ্বকাপে অভিষেক হবে এমবাপ্পের।
পাম বিচ গার্ডেনসে ১৭ জুন রিয়াল মাদ্রিদের অনুশীলনে থাকতে পারেননি এমবাপ্পে। রিয়ালের এক মুখপাত্র তখন জানিয়েছিলেন, ফরাসি ফরোয়ার্ড জ্বরে ভুগছেন। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে পরশু রাতে এমবাপ্পেকে রাখা হয় দলের বাইরে। ফরাসি ফরোয়ার্ডের পরিবর্তে নামানো হয়েছিল গঞ্জালো গার্সিয়াকে। গোল করেছিলেন গার্সিয়া।
এমবাপ্পেহীন রিয়াল মাদ্রিদ পরশু রাতে ১-১ গোলে ড্র করেছে আল হিলালের বিপক্ষে। সমান ১ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার দুই ও তিনে রিয়াল ও আল হিলাল। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রেডবুল সালজবুর্গ। চারে থাকা পাচুয়ার পয়েন্ট শূন্য।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে গত বছর রিয়াল মাদ্রিদে আসেন এমবাপ্পে। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচে করেন ৪৩ গোল। অ্যাসিস্ট করেন ৫ গোলে। তবে মেজর কোনো শিরোপা জেতা হয়নি রিয়ালে নিজের অভিষেক মৌসুমে।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৪ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৬ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৭ ঘণ্টা আগে