
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে। গ্রুপ পর্বে দুর্দান্ত গেলে আসা লাল-সবুজের প্রতিনিধিদের লক্ষ্য এখন হিমালয়ের দেশটিকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নাম লেখানো।
হয়ে গ্রুপ 'বি'তে রানার্সআপ সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু করে মার্ক কক্সের দল। জোড়া গোল করেন রোনান সুলিভান। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ড্র করে ১-১ গোলে। সেই গোলটিও রোনানের কর্নার থেকে। জিতলে যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। ড্র করায় গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনাল খেলতে হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের পুরো মনোযোগ এখন ফাইনালের টিকিটে। কোচিং স্টাফরা মাঠের কৌশল, ফুটবলারদের পারস্পরিক সমন্বয় ও ম্যাচ সচেতনতার ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই সঙ্গে নকআউট পর্বের স্নায়ুচাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার কাজও চলছে।
ভারত ম্যাচে লাল কার্ড দেখায় অবশ্য নেপালের বিপক্ষে ডাগ আউটে থাকবেন না কক্স। তবে নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা আছে তাঁর। তাই প্রতিপক্ষই বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবে। তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট। প্রতিপক্ষ যে-ই হোক না কেন, লড়াইটা কঠিন হবে। তবে আমরা আমাদের নিজস্ব কৌশলে ফুটবল খেলব, বরং প্রতিপক্ষকেই আমাদের নিয়ে দুশ্চিন্তা করতে হবে।’
যেকোনো পরিস্থিতির জন্য দল প্রস্তুত জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা সেভাবেই সাজাতে হবে। ম্যাচটি ৯০ মিনিটে শেষ হোক কিংবা পেনাল্টিতে গড়ায়-সবকিছুর জন্যই আমরা পেশাদারত্বের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি।’
দলের অন্যতম ফরোয়ার্ড রিফাত কাজী দলের আত্মবিশ্বাসের কথা জানিয়ে বলেন, ‘পুরো দল ফিট আছে। আমাদের এখন সব ফোকাস নেপাল ম্যাচের দিকে। ইনশা আল্লাহ আমরা মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে প্রমাণ করব।’
লেফট উইঙ্গার মোলতাজিম আলম হিমেলও শোনালেন আশার বাণী, ‘জানি আমরা শক্তিশালী। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছি এবং ফাইনালে পৌঁছানোর ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী।’
দিনের আরেক সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে ভারত। ৩ এপ্রিল হবে টুর্নামেন্টের ফাইনাল।

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ২০ বছর আগে ফিরে যাওয়া যাক। বার্লিনে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের উৎসবে মেতে উঠেছিল ইতালি। ব্রাজিলের পাঁচবারের শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জেতে আজ্জুরিরা। আন্দ্রে পিরলো, মার্কো মাতারাজ্জি, আলেহান্দ্রো দেল পিয়েরোরা ছিলেন সেই দলে। কিন্তু সেসব এখন অতীত।
৪২ মিনিট আগে
এবারের অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এরপর ড্র করে ভারতের সঙ্গে। আজ রোনান সুলিভান-মুরশেদ আলীরা ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৪টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
১ ঘণ্টা আগে
অতীত ভুলে বাটলার টুর্নামেন্ট থেকে খুঁজে পেতে চান ইতিবচকতা। তিনি বলেন, ‘আমি চাই মেয়েরা নিজেদের সামর্থ্য প্রমাণ করুক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলুক। সিনিয়র টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স আমাদের আশাবাদী করছে। ফল যাই হোক, আমি মাঠে ইতিবাচক ফুটবলের প্রতিফলন দেখতে চাই।’
২ ঘণ্টা আগে
হামজাদের জন্য গলা ফাটিয়েছেন প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশি। যা বিশ্বাসই হচ্ছিল না হামজার। তিনি বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের অনেক সমর্থন দিয়েছেন। স্টেডিয়ামে তো বটেই, এমনকি তার আগেও সিঙ্গাপুরে এত দর্শক দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল বিদেশের মাটিতেও আমরা
২ ঘণ্টা আগে