
২০২৬ বিশ্বকাপই কি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক টুর্নামেন্ট? পর্তুগিজ তারকার বোন কাতিয়া আভেইরোর সাম্প্রতিক এক মন্তব্য সেই জল্পনাকেই যেন সত্যি প্রমাণ করতে চলেছে। তাঁর মতে, এই বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ নৃত্য।
আজ কানাডার টরন্টো স্টেডিয়ামে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। লক্ষ্য—বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা, যেখানে আগে থেকেই অপেক্ষায় আছে স্পেন। এমন এক ম্যাচের আগেই স্পোর্টস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতিয়া বলেন, ‘আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, আমি বিদায়ের কথা বলতে পারি। আজই নয়, তবে আমার মনে হয় এটাই শেষ। আমি জাতীয় দলের কথা বলছি। একটি নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, এই বিশ্বকাপই তাঁর ‘লাস্ট ড্যান্স’।’
যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে দুই বছর পর ২০২৮ ইউরোতে আর দেখা যাবে না ৪১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তিকে। ২০০৩ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো ২৩তম বছরে এসে বিদায়ের রাগিণী শোনাচ্ছেন। ২৩২ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ। পর্তুগালকে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দুটি নেশনস লিগসহ মোট তিনটি শিরোপা এনে দিয়েছেন তিনি।
তবে পর্তুগালকে ইউরোপের সেরা করলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটি এখনো রোনালদোর জন্য অধরাই রয়ে গেছে। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে এই একটি আক্ষেপ ঘোচানোই এখন তাঁর মূল লক্ষ্য। কাতিয়া বলেন, ‘যাঁরা বুদ্ধিমান এবং ফুটবল ভালোবাসেন, তাঁদের রোনালদোকে পছন্দ করতেই হবে। যারা তাঁকে পছন্দ করে না, ক্ষতিটা আসলে তাদেরই। সে ২০ বছরেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্ব শাসন করছে।’

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৪ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৯ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে