
প্রথমে অপেক্ষা, তারপর আধিপত্য, শেষে উদ্যাপন। স্পেনের জয়ের গল্পটা এমনই। গোল পেতে কিছুটা সময় লেগেছে, কিন্তু একবার গোলের দেখা পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া করেনি লুইস দে লা ফুয়েন্তের দল। লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল।
ম্যাচের শুরুতে অবশ্য অস্ট্রিয়াই কিছুটা আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। কিন্তু সেই দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ধীরে ধীরে বলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় স্পেন। পেদ্রি, রদ্রি ও দানি ওলমোর ছোট ছোট পাসে মাঝমাঠ দখলে চলে আসে।
২৯ মিনিটে কর্নার থেকে কুকুরেয়া বল জালে জড়ালেও ফাউলের অভিযোগে সেটি বাতিল হয়। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক থাকলেও স্পেনের আক্রমণের ধার থামেনি।
অবশেষে ৩৬ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা কুকুরেয়ার নিচু ক্রস এক ছোঁয়ায় জালে পাঠান মিকেল ওইয়ারসাবাল। বিরতির আগেই ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল। আলেক্স বায়েনার দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বলে লামিনে ইয়ামালের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আলেক্সান্ডার শ্লাগার। প্রথমার্ধ শেষে মাত্র এক গোলে পিছিয়ে থাকাটাই ছিল অস্ট্রিয়ার সবচেয়ে ‘বড় প্রাপ্তি’।
বিরতির পর স্পেন আরও নির্ভুল হয়ে ওঠে। বলের দখল নিজেদের কাছেই রেখে প্রতিপক্ষকে ছুটিয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই সময়েই বিশ্বকাপে স্পেনের হয়ে টানা সর্বোচ্চ সময় গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়েন গোলরক্ষক উনাই সিমন, ভেঙে দেন ইকার কাসিয়াসের রেকর্ড।
এরপর ৬৬ মিনিটে আবারও বাঁ প্রান্ত থেকেই জন্ম হয় দ্বিতীয় গোলের। বায়েনার দারুণ ক্রসে পেছন থেকে উঠে এসে জোরাল হেডে জাল কাঁপান পেদ্রো পোরো। স্পেনের জার্সিতে এটিই ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক গোল।
তবু স্পেনের ক্ষুধা মেটেনি। ৮৯ মিনিটে কুকুরেয়ার অসাধারণ থ্রু পাসে একা গোলরক্ষকের সামনে পৌঁছে যান ওইয়ারসাবাল। কোনো ভুল না করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। সেই গোলে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় চার, যা তাঁকে ২০১০ বিশ্বকাপে পাঁচ গোল করা ডেভিড ভিয়ার পর এক আসরে চার গোল করা প্রথম স্প্যানিশ ফুটবলারে পরিণত করেছে। একই সঙ্গে জাতীয় দলের হয়ে নিজের শেষ ১৫ ম্যাচে এটি ছিল ওইয়ারসাবালের ১৬তম গোল।
শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠে স্পেন। পুরো ম্যাচে বলের দখল, সুযোগ সৃষ্টি, আক্রমণের বৈচিত্র্য ও রক্ষণ—সব বিভাগেই অস্ট্রিয়াকে ছাপিয়ে গেছে তারা। শিরোপাপ্রত্যাশীরা ক্রমেই হয়ে উঠছে ভয়ঙ্কর।

তবে পর্তুগালকে ইউরোপের সেরা করলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটি এখনো রোনালদোর জন্য অধরাই রয়ে গেছে। নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে এই একটি আক্ষেপ ঘোচানোই এখন তাঁর মূল লক্ষ্য। কাতিয়া বলেন, ‘যাঁরা বুদ্ধিমান এবং ফুটবল ভালোবাসেন, তাঁদের রোনালদোকে পছন্দ করতেই হবে। যারা তাঁকে পছন্দ করে না, ক্ষতিটা আসলে তাদ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগ যেমন নজর কেড়েছে, তেমনি তাদের সাফল্যের বড় ভিত্তি হয়ে উঠেছে রক্ষণ। আর সেই রক্ষণের শেষ আস্থার জায়গায় থাকা সিমন প্রমাণ করলেন শিরোপার স্বপ্ন দেখতে হলে গোলরক্ষকের দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে
হতাশা আর গৌরবের ব্যবধান কতটুকু? হ্যারি কেইনকে জিজ্ঞেস করলে উত্তরটা হবে—মাত্র ১১ মিনিট। আটলান্টায় তখন ইংলিশ সমর্থকদের চোখে অন্ধকার। ডিআর কঙ্গোর কাছে ১-০ গোলে পিছিয়ে বিশ্বসেরা তারকায় ঠাসা ইংল্যান্ড দাঁড়িয়ে ছিল আরেকটি অপ্রত্যাশিত বিদায়ের সামনে।
২ ঘণ্টা আগে
মায়ামির প্রায় প্রতিটি সৈকতে গেলেই দেখা যাবে আর্জেন্টাইন দর্শকদের ভিড়। তবে গত পরশু বিকেলে মায়ামির ব্যান্ডশেল সৈকতে গিয়ে একটু অবাকই হতে হলো। বালুকাবেলায় উদোম গা এলিয়ে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন হাতে গোনা কিছু আর্জেন্টাইন দর্শক।
২ ঘণ্টা আগে