২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু হলেও ভারতীয় দর্শকরা যেন তা উপভোগই করতে পারছেন না। কেননা অনলাইন স্ট্রিমিংয়ে ম্যাচ চলাকালীন বারবার ঝামেলা করছে। ভালোমতো ম্যাচ দেখতে না পারায় মুকেশ আম্বানির জিও সিনেমার ওপর ক্ষোভ ঝেরেছেন ভারতীয়রা।
গতকাল আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ। আর ভারতে এই বিশ্বকাপের সম্প্রসারসত্ত্ব পেয়েছে জিও সিনেমা অ্যাপ। এই অনলাইন অ্যাপেই বিশ্বকাপের প্রথম ম্যাচ চলাকালীন বারবার বাফারিং হচ্ছিল। তাতে দর্শকদের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ জিও সিনেমার সম্প্রচারসত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আয়ুশ বিশ্ট নামের একজন টুইট করছেন, ‘আমি বুঝি না ফুটবল বিশ্বকাপের সম্প্রচারসত্ত্ব জিও সিনেমা পায় কীভাবে। ম্যাচটা দেখতে পারছি না। বারবার বাফার করছে। আপনারা বিশ্বকাপের আমেজ নষ্ট করে দিচ্ছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত টুইট করেছেন, ‘স্ট্রিমিং খুব ঝামেলা করছে। আমি বিশ্বকাপের প্রথম দুটো গোল দেখতেই পারিনি। সত্যিই হতাশ।’
জিও সিনেমা অ্যাপ পরে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। টুইট করে তারা বলেছেন,‘আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা ভালোমতো ম্যাচ দেখতে পারেন। দয়া করে আপনারা অ্যাপ আপগ্রেড করুন এবং নতুন ভার্সনে ২০২২ ফুটবল বিশ্বকাপ উপভোগ করুন। কোনো অসুবিধার জন্য দুঃখিত।’
গতকাল শুরু হওয়া এই বিশ্বকাপ চলবে প্রায় এক মাস। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে ২২তম ফুটবল বিশ্বকাপ।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১১ ঘণ্টা আগে