
দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ নেপালে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ বিমানের দুপুর দেড়টার ফ্লাইট ধরার কথা থাকলেও সেটা এখন ছাড়বে সন্ধ্যা ৭টায়। শেষ মুহূর্তে ফ্লাইট দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ফুটবলাররা। ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ায় তাঁদের এখন থাকতে হচ্ছে বিমানবন্দরেই।
স্থানীয় সময় সাড়ে ৩টায় বাংলাদেশ দলকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। জামাল-তপুরা এখন ৭টা পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি তাঁদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ফ্লাইট দেরি হওয়ার পেছনে যান্ত্রিক ত্রুটিকে কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশ বিমান। সংস্থাটির স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। সন্ধ্যা ৭টায় এটি ছেড়ে যাবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ’
জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বোর্ডিং করে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারলাম যে ফ্লাইটে যান্ত্রিক সমস্যা হয়েছে।’
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ দুই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ সকালে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘পাঁচ-ছয়জন খেলোয়াড় নেই। তাদের না থাকাটা আমরা অনুভব করব। বিশেষ করে হামজা নেই। তাকে মিস করব। আসলে গতকালও তার সঙ্গে আমার কথা হয়েছে। তার একটা ছোটখাটো ইনজুরি হয়েছে। তবে বলেছে, এটা গুরুতর কোনো চোট না। আমাকে বলেছে, হংকং ম্যাচে সে আসবে।’
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৮ ধাপ এগিয়ে নেপাল (১৭৬)। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। তিন বছর আগে নেপালের বিপক্ষে সবশেষ দেখায় বাংলাদেশ ৩-১ গোলে হারলেও এবার জয়ের সম্ভাবনা দেখছেন জামাল। তিনি বলেন, ‘জয় সম্ভব। আমার দিক থেকে বিশ্বাস করি আমাদের জেতা সম্ভব। যদিও আমরা জানি নেপাল ভালো দল।’
আরও পড়ুন:

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৩ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৪ ঘণ্টা আগে