
হামজা চৌধুরীকে নিয়েই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু শেষ পর্যন্ত লেস্টার সিটি থেকে ছাড়পত্র পাননি হামজা। গতকাল তা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ বছরের মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। জুনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষেও খেলেছেন তিনি। তিন ম্যাচ খেলে সতীর্থদের কাছে অনেক আপন হয়ে উঠেছেন ইংল্যান্ড-প্রবাসী এই মিডফিল্ডার। নেপালের বিপক্ষে তাই তাঁকে মিস করবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
আজ দুপুরে নেপালের বিমান ধরার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামাল বলেন, ‘পাঁচ-ছয়জন খেলোয়াড় নেই। তাদের না থাকাটা আমরা অনুভব করব। বিশেষ করে হামজা নেই। তাকে মিস করব। আসলে গতকালও তার সঙ্গে আমার কথা হয়েছে। তার একটা ছোটখাটো ইনজুরি হয়েছে। তবে বলেছে, এটা গুরুতর কোনো চোট না। আমাকে বলেছে, হংকং ম্যাচে সে আসবে।’
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৮ ধাপ এগিয়ে নেপাল (১৭৬)। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। তিন বছর আগে নেপালের বিপক্ষে সবশেষ দেখায় বাংলাদেশ ৩-১ গোলে হারলেও এবার জয়ের সম্ভাবনা দেখছেন জামাল। তিনি বলেন, ‘জয় সম্ভব। আমার দিক থেকে বিশ্বাস করি আমাদের জেতা সম্ভব। যদিও আমরা জানি নেপাল ভালো দল।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে