
কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে আলজেরিয়ার বিপক্ষে খেলে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ঠিক ১০৩৮ কিলোমিটার দূরে তাঁর রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে খেলতে নেমে ষষ্ঠ বিশ্বকাপে পা রাখবেন রোনালদো। মাঠে নামার আগেই পর্তুগিজ কিংবদন্তিকে প্রশংসায় ভাসালেন কোচ রবার্তো মার্তিনেস।
বয়স ৪১ হলেও এটা যেন রোনালদোর কাছে কেবলই সংখ্যা। গোল করে কত রেকর্ড যে ভেঙেচূড়ে দিচ্ছেন, সেটার হিসাব হয়তো তাঁর কাছেও নেই। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ড এখনো তাঁরই দখলে। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। গত রাতে যখন মার্তিনেস সংবাদ সম্মেলনে এসেছেন, তখন বেশির ভাগ প্রশ্নই এসেছে রোনালদোকেন্দ্রিক। মার্তিনেস বলেন, ‘এটা তার ষষ্ঠ বিশ্বকাপ। কিন্তু আমি বলতে পারি যে দলের ভেতরে তার মানসিকতা, উদ্দীপনা এমন যে মনে হয় এটা তার প্রথম বিশ্বকাপ।’
১৪৩ গোল করা রোনালদো ক্যারিয়ারে পাঁচবার জিতেছেন ব্যালন ডি'অর। তবে একের পর এক রেকর্ড গড়া পর্তুগিজ ফরোয়ার্ডের বড় টুর্নামেন্টগুলোতে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। সবশেষ ৯ ম্যাচে গোল পাননি তিনি। তবু মার্তিনেসের আশা রোনালদো বড় মঞ্চে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে। পর্তুগালের কোচ বলেন, ‘ফুটবলের জন্য সে আদর্শ উদাহরণ। রাস্তায় খেলাধুলার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করা সব শিশুদের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করা দারুণ বিষয়। দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করছে।’
ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জেতা রোনালদো আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন তিন শিরোপা। দুইবার জিতেছেন নেশনস লিগ ও একবার ইউরো জিতেছেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান। পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচ হবে ২৩ জুন। ২৮ জুন নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

বিশ্বকাপে দলীয় ভ্রমণ ও প্রস্তুতি সূচি বাস্তবায়নে বাধার অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে ইরান। বৃহস্পতিবার ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অজিদের অধিনায়ক মিচেল মার্শ। আগে ব্যাট করবে তাঁর দল।
১ ঘণ্টা আগে
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ইউলিয়ান নাগেলসম্যানের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর ম্যাচের ভেন্যু আটলান্টা স্টেডিয়ামকে ‘প্রকৃত ফুটবল স্টেডিয়াম নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে