
টিকিট জটিলতার কারণে আজ কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ইংল্যান্ডে ফিরতে পারেননি লাতিন–বাংলা সুপার কাপে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারের দুই প্রবাসী ফুটবলার ক্যাসপার হক ও ইব্রাহিম নাওয়াজ। তবে মঙ্গলবার সকালে তারা বাংলাদেশ ছাড়বেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইব্রাহীম নাওয়াজের বাবা সরফরাজ নেওয়াজ ও ক্যাসপার হকের চাচা রুবায়েত হক হিমেল।
আজ সকাল ১০টা ৪৫ মিনিটের নির্ধারিত কাতার এয়ারওয়েজের ফ্লাইট ধরতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও শেষ পর্যন্ত বিমানে ওঠা সম্ভব হয়নি এই দুই ফুটবলারের।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর পক্ষ থেকে যে টিকিট দেওয়া হয়েছিল, সেটির ভিত্তিতেই কাসপার-ইব্রাহিম বিমানবন্দরে যান। গত এক সপ্তাহ ধরে টিকিটের বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হলেও বাফুফের পক্ষ থেকে কোনো স্পষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি। বিমানবন্দরে গিয়ে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানায়, প্রদত্ত টিকিটটি কনফার্ম নয়; এটি ছিল কেবল বুকিং, যার শতভাগ নিশ্চয়তা নেই।
এই ঘটনায় ক্যাসপার-ইব্রাহীম নাওয়াজের পরিবার বাফুফের ওপর চরম বিরক্তি ও হতাশা প্রকাশ করেছে। তাদের মতে, এতে বাফুফে সম্পর্কে খুবই নেতিবাচক একটি ছাপ তৈরি হয়েছে। ঘটনার পর বাফুফের সঙ্গে যোগাযোগ করে তারা। তখন বাফুফে থেকে বলা হয় টিকিটের টাকা আলাদা করে অ্যাকাউন্টে জমা করা হবে।
বাফুফে তরফ থেকে দুই পরিবারকে জানানো হয় লাতিন–বাংলা সুপার কাপের আয়োজক প্রোমোটারদের কাছ থেকে এখনো অর্থ না পাওয়ায় টিকিট কনফার্ম করা সম্ভব হয়নি। তবে আয়োজকদের সঙ্গে বাফুফের আর্থিক লেনদেন ঠিকমতো না হওয়ার প্রভাব কেন খেলোয়াড় ওপর এসে পড়বে?
যদিও বাফুফের দিকে তাকিয়ে না থেকে নিজ উদ্যোগে ক্যাসপার ও ইব্রাহিম নতুন টিকিট কেটে ফেলেছেন। এক সপ্তাহ সময় থাকার পরও কোনো স্পষ্ট আপডেট না দেওয়া এবং শেষ মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হওয়াকে চরম অপেশাদার আচরণ হিসেবে দেখছে কাসপার-ইব্রাহিমের পরিবার। এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমাদের তো একটা কথা ছিল শুধুমাত্র টিম দিবো আর মাঠটা পাওয়ার জন্য সহযোগিতা করবো। আয়োজক যারা টিকিট দিয়েছে, যাওয়ার টিকিট আর দেয়নি। ওটা নিয়ে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি বলে ঘুরাচ্ছে। পরে আমি বলছি টিকিট করে দাও অথবা ওরা করুক, আমরা ওদের টাকা দিয়ে দেব।’
কোনো উত্তর দেননি। লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের ক্লাব ও আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেছেন কাসপার-ইব্রাহিম।

বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙে। দেয়ালজুড়ে রয়েছে খেলোয়াড়দের ছবি আর নানা অনুপ্রেরণামূলক বার্তা। ফুটবলারদের শতভাগ মানসিক স্বস্তি ও বিশ্রামের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে। অবসরে আড্ডা ও বিনোদনের জন্য যেমন সুপ্রশস্ত কমন এরিয়া এবং ইনডোর গে
৫ ঘণ্টা আগে
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৯ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
১০ ঘণ্টা আগে