
প্রথম মিনিটেই গল্পটা লিখে ফেলা যেত, কিংবা শেষ বাঁশির আগে গ্যালারিতে ছড়াতে পারত বিষাদ। মালদ্বীপে চার জাতির ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টে পাকিস্তান ও বাংলাদেশ অলিম্পিক দলের ম্যাচটি ইতি টেনেছে নির্বিষভাবে। ফরোয়ার্ডদের সুযোগ নষ্টের মহড়া আর গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণের বীরত্বের দিনে শেষ পর্যন্ত ০-০ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
মালে স্টেডিয়ামে ম্যাচের বয়স যখন মাত্র এক মিনিট, তখনই গোল উৎসবে মাততে পারত বাংলাদেশ। নাজমুল ফয়সালের বাড়ানো ক্রসে ছোট বক্সের ভেতর সৌরভ দেওয়ানের আলতো টোকা পোস্টের ওপর দিয়ে চলে যায়। শুরুর ধাক্কা সামলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফিনিশিংয়ের দুর্বলতা বারবার হতাশ করেছে। ২৮ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি হাতছাড়া করেন মুরশেদ আলী। রাহুলের পাসের পর সামনে কেবল প্রতিপক্ষ কিপার থাকলেও মুরশেদ শট নেন সরাসরি তাঁর শরীর বরাবর। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে রাব্বিকে ফাউল করা হলেও রেফারির সাড়া না মেলায় পেনাল্টি-বঞ্চিত হয় বাংলাদেশ।
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনিটে আলী হায়দার শাহের দুর্দান্ত সাইড ভলি বাজপাখির মতো লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে ফিস্ট করেন শ্রাবণ। শেষ মিনিটেও ফাহিম হামিদের গতিময় বুলেট শট আটকে বাংলাদেশের জাল অক্ষত রাখেন তিনি। আক্রমণভাগের ব্যর্থতার দিনে শ্রাবণের দৃঢ়তাই শেষ পর্যন্ত একটি পয়েন্ট এনে দিয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৩ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
৪ ঘণ্টা আগে
নেইমার কেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা, পানামার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পর সেটা প্রমাণ হলো আরও একবার। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজেদের মাটিতে শেষবারের মতো খেলতে নেমে গোল উৎসব করেছে সেলেসাওরা; পানামাকে হারিয়েছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে।
৪ ঘণ্টা আগে
বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে বিশ্বকাপের আগে বেশ দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবার তাঁর দুশ্চিন্তা কমালেন কমালেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই এখন—এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
৫ ঘণ্টা আগে