
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে আইসিসি।
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইসিসি জানিয়েছে, বোর্ডের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে আসবেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ড. মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান টাভেঙ্গা মুকুহলানি। আইসিসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি বোর্ডের দুই প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন। দুই প্রতিনিধির বাংলাদেশ সফরের তারিখ এখনো জানায়নি আইসিসি।
গতকাল বিসিবিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আইসিসির প্রতিনিধিদল আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সফর করতে পারে। প্রতিনিধিদলটি নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। বিসিবির নির্বাচন দেখতে আইসিসির প্রতিনিধিদলের আসার ঘটনা বিরলই বটে। তবে সূত্র জানিয়েছে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের পরিচালনা পর্ষদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাচ্ছে আইসিসি। আইসিসি যে দুজন প্রতিনিধি পাঠাচ্ছেন—মোহাম্মদ মুসাজি, টাভেঙ্গা মুকুহলানি, দুজনই অবশ্য আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
বিসিবির সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক টানাপোড়েন খতিয়ে দেখতেও আইসিসি প্রতিনিধি পাঠিয়েছে। সংস্থার ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যে দেশটি সফর করে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।
আহমেদাবাদের সভায় আইসিসি নারী ক্রিকেট, সহযোগী সদস্য দেশ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং সদস্যপদ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১১ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
১২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
১৩ ঘণ্টা আগে