
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
সেমিফাইনালে পরশু নেপালের বিপক্ষে একেবারে শেষ সময়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ডেকলানের। আক্রমণে উঠে বেশ কিছু ঝলকও দেখান এই রাইটব্যাক। তবে তা কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা।
তা সত্ত্বেও আজ ফাইনালে শুরুর একাদশে সুযোগ পাননি ডেকলান। যদিও বরাবরের মতো তাঁর জমজ ভাই রোনান সুলিভান অবশ্য একাদশে আছেন। নেপালের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ থেকে এসেছে একটি পরিবর্তন। সানী দাসের জায়গায় খেলবেন আব্দুল রিয়াদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী, রোনান সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ আলী।

আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
৪ ঘণ্টা আগে
মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
৪ ঘণ্টা আগে