বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে জমজমাট লড়াই না হয়ে কি পারে! ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় দেখা যাচ্ছে বার্সা-রিয়ালের হাড্ডাহাড্ডি লড়াই। টুর্নামেন্টে অপরাজেয় রিয়াল এবার বার্সেলোনাকে পেছনে ফেলতে হাতছোঁয়া দূরত্বে অবস্থান করছে।
বালাইদোস স্টেডিয়ামে গত রাতে লা লিগায় সেলতা ফিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট হলো রিয়ালের। সমান ২৪ পয়েন্ট বার্সারও। তবে গোলে এগিয়ে থাকায় লা লিগার পয়েন্ট টেবিলে বার্সা এখনো শীর্ষে। কাতালানদের গোল ব্যবধান + ১৯। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ২১ গোল করেছে, বিপরীতে হজম করেছে ৭ গোল (গোল ব্যবধান + ১৪)। বার্সা অবশ্য খেলেছে ৯ ম্যাচ। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে বার্সা আজ রাতে খেলবে সেভিয়ার বিপক্ষে।
ধর্ষণকাণ্ডে জড়িত সন্দেহে নাম জড়িয়ে যাওয়ায় সমালোচনার মুখে আছেন কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের পারফরম্যান্সে সেটা বোঝার সাধ্য কার। ২০ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তিনি। এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে বল রিসিভ করে বক্সের বাইরে থেকে ডান পায়ে অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ব্যবধান বাড়াতে এরপর আরও মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। তবে ফিনিশিং দুর্বলতায় গোলমুখ তারা খুলতে পারছিল না। যেখানে প্রথমার্ধের শেষভাগে এসে সহজ কিছু সুযোগ হাতছাড়া করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩৯ মিনিটে হেড দিলেও সেটা ঠিকমতো সংযোগ করতে ব্যর্থ হয়েছেন। এরপর ৪১ মিনিটে বাঁ পায়ে বক্সের কিনারা ঘেঁষে শট নিয়েছেন তিনি। এবারও ব্রাজিলের ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ।
১-০ গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোল হজম করেছে। ৫১ মিনিটে সমতাসূচক গোল করেন সেলতা ফিগোর স্ট্রাইকার উইলিয়ট সোয়েডবার্গ। তাঁকে (সোয়েডবার্গ) অ্যাসিস্ট করেন ফিগোর মিডফিল্ডার অস্কার মিনগেজা। দ্রুতই এরপর ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। ৬৬ মিনিটে লুকা মদরিচের পাস রিসিভ করে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস।
২-১ ব্যবধানে পিছিয়ে থাকা সেলতা ফিগো সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। তবে থিবো কর্তোয়া ‘চীনের মহাপ্রাচীরের’ মতো রিয়ালের গোলপোস্ট আগলে রেখেছেন। ৬৮, ৬৯-এক মিনিটের ব্যবধানে দুইবার রিয়ালের লক্ষ্য বরাবর শট নেন ফিগোর ফরোয়ার্ড জনাথন বাম্বা। দুটো শটই প্রতিহত করেন রিয়ালের গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির রিয়াল।
সান্টিয়াগো বার্নাব্যুতে নিজেদের পরবর্তী ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলবে মঙ্গলবার রাতে। এবার চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষ হতে না হতেই আবার লা লিগায় ফিরতে হবে রিয়ালকে। ২৬ অক্টোবর রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে