পজিশনের দিক থেকে বরাবরই সার্জিও রামোসের সামনে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য শুধু পজিশন নয়, গোল, রেকর্ড, ম্যাচ সব দিক থেকেই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থর থেকে এগিয়ে থাকেন পর্তুগিজ তারকা।
ফুটবল মাঠের বাইরেও রামোসের থেকে অনেক জায়গায় এগিয়ে রোনালদো। তেমনি এক জায়গা হচ্ছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম। যেখানে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর অনুসারীর সংখ্যা ৬০০ মিলিয়ন। সেদিক থেকে ঢের পেছনে রামোস। গতকাল মাত্র ৬০ মিলিয়ন অনুসারীর সংখ্যা স্পর্শ করেছেন তিনি। সাবেক ক্লাব সতীর্থর থেকে ১০ গুণ পেছনে থাকলেও ভক্ত ও সমর্থকদের সঙ্গে মাইলফলকের অনুভূতি শেয়ার করতে ভোলেননি স্পেনের সাবেক অধিনায়ক।
গতকাল তাই মাইলফলক উদ্যাপনের একটি পোস্ট দেন রামোস। ২০ জোড়া বুটে স্বাক্ষর করার মুহূর্তের সঙ্গে ৬০ মিলিয়ন অনুসারীর এক ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘২০১৪ সালে শুরু করেছিলাম, যদিও অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে এখন আমরা ৬০ মিলিয়নে।’
রামোসের শেয়ার করা এই পোস্টেই মজার এক মন্তব্য করেছেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক লিখেছেন, ‘আমাকে ধরতে তোমার আরেকটা শূন্য (০) প্রয়োজন।’ সঙ্গে হাসির একটি ইমোজিও জুড়ে দেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক।
রোনালদো যেন রামোসকে মনে করিয়ে দিলেন এখানেও তোমার থেকে এগিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে একসঙ্গে ৯ বছর মাঠ মাতিয়েছেন দুজনে। ম্যাচ খেলেছেন ৩৩৯। দীর্ঘ সম্পর্কের কারণেই যে রোনালদো দুষ্টুমিটা করেছেন তা না বললেও চলে। এ সময় ৪ চ্যাম্পিয়নস লিগের সঙ্গে দুটি লা লিগা জিতেছেন তাঁরা।
ইউরোপ অধ্যায় শেষে রোনালদো এখন সৌদি ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন। গত মৌসুম কোনো শিরোপা জিততে না পারলেও এবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ দিয়ে ২০২৩–২৪ মৌসুম শুরু করেছেন ৩৮ বছর বয়সী তারকা। তবে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্টে আছেন রামোস। সিরি আ ও সৌদি প্রো লিগের বেশ কটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও কোনো দলের সঙ্গেই যুক্ত হননি ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে