মৌসুম অর্ধেক পথ পাড়ি দিয়েছে বটে তবে এখনো অনেক রাউন্ড বাকি। তাহলে কীভাবে এত তাড়াতাড়ি চলতি মৌসুমের শিরোপা নিষ্পত্তি হতে যাচ্ছে লা লিগা ও বুন্দেসলিগায়! সেই প্রশ্ন করতেই পারেন আগ্রহী পাঠকেরা।
তবে শীর্ষ ফুটবলের এই দুই লিগের পয়েন্ট তালিকার দিকে তাকালে বিষয়টি একটু হলেও পরিষ্কার হবে। সঙ্গে যদি দেখে নেওয়া যায় আজকের টিভি সূচিটা। আজ রাতে লা লিগায় মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার দুই শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ও জিরোনা আর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও বেয়ার লেভাকুসেন।
এবার এ দুই লিগে যা হচ্ছে, সেটি ফুটবল প্রেমীদের দিচ্ছে রোমাঞ্চের অনুভূতি। দুই লিগের বেশ কিছু সাদৃশ্য দেখে আপনি অবাকই হবেন। লা লিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে জিরোনার পয়েন্ট ব্যবধান ২। বুন্দেসলিগাতেও একই। ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৮ আর জিরোনার ৫৬। বুন্দেসলিগায় শীর্ষে থাকা লেভারকুসেনের পয়েন্ট ২০ ম্যাচে ৫২ আর সমান ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০।
লা লিগায় সর্বোচ্চ ৩৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। সেখানে জিরোনা কখনো দুইয়ে থেকে মৌসুম শেষ করতে পারেনি। ২০১৮-১৯ মৌসুম শেষে শীর্ষ লিগ থেকে তাদের অবনতি হয়। ফেরে গত মৌসুমে। ১০ নম্বরে থেকে ২০২২-২৩ মৌসুম শেষ করা দলটিই এবার স্বপ্ন দেখছে প্রথমবার লা লিগা জয়ের। বেশ কিছুদিন শীর্ষেও ছিল তারা। মৌসুমের শুরু থেকে সিংহাসন দখলের লড়াইয়ের রিয়ালের সঙ্গে ইঁদুর-বিড়াল দৌড় চলছে কাতালোনিয়ার ক্লাবটির। নগর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাব শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লেও রিয়ালকে চোখ রাঙাচ্ছে জিরোনায়।
তাদের এই স্বপ্ন দেখাচ্ছেন মাদ্রিদে জন্ম মাইকেল। খেলোয়াড়ী জীবন শেষে ২০২১ সালে জিরোনার দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে শীর্ষ লিগেও ফেরান তিনি। তবে জিরোনা ঘাড়ে নিশ্বাস ফেললেও আজকের ম্যাচটি শিরোপা নিষ্পত্তি করে দেবে না মনে করেন কার্লো আনচেলত্তি। আজ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাইকেলের শিষ্যদের আতিথেয়তা দেওয়ার আগে রিয়ালের কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যে জিতবে সেই সুবিধা পাবে। তবে লিগের এখনো অনেক পথ বাকি। দুই দলই খুব ভালো অবস্থানে আছে এবং এই ম্যাচ লিগ নিষ্পত্তি করবে না। তবে জয়ী দল অন্যদের চেয়ে বেশি সুবিধা পাবে। আমি মনে করি লিগ নিষ্পত্তি হবে না, কী ঘটে সেটি ব্যাপার না। দুই দলেরই সর্বোচ্চ পয়েন্ট এবং শিগগিরই ৮০ পয়েন্ট হবে যাবে। ৮০ পয়েন্ট নিয়েও আপনি লিগ নাও জিততে পারেন। তবে সম্ভাবনার খুব কাছে চলে আসবেন।’
জিরোনার মতো অবস্থা লেভারকুসেনের। কখনো তারা বুন্দেসলিগা জেতেনি। অবশ্য লিগ শেষ করেছে পাঁচবার রানার্সআপ হয়ে। জার্মান ফুটবলে একচ্ছত্র আধিপত্য বায়ার্নের। সর্বোচ্চ ৩৩ বার শিরোপা জিতেছে বাভারিয়ানরা। গত ১১ মৌসুমের চ্যাম্পিয়ন তারা। তবে এবার হোঁচট না খেলে তাদের সেই আধিপত্র ভাঙতে পারে লেভারকুসেন। আজ যদি নিজেদের মাঠ বে অ্যারেনায় বায়ার্নকে হারাতে পারে তবে ৪ পয়েন্ট এগিয়ে যাবে জাভি আলোনসোর শিষ্যরা। এই ব্যক্তিটিই স্বপ্ন দেখাচ্ছে ক্লাবটিকে লিগ জেতানোর। শিরোপা জিততে না পারায় লেভারকুসেনকে যারা ‘নেভারকুসেন’ ডাকে তাদের মুখ বন্ধ করে দিতে পারবেন কি রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ মিডফিল্ডার?
আজ এই দুই লিগে যে জিতুক না কেন, আনচেলত্তির কথা মতো লিগ জয়ের দিকে এগিয়ে যাবে তারাই। এখনই আনুষ্ঠানিক শিরোপা নিষ্পত্তি না হলেও শিরোপা জয়ের স্বপ্নটা আরও প্রকট হবে জয়ী দলের।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৩ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৫ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৬ ঘণ্টা আগে