
আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে স্পেন। লা রোজাদের শিরোপা জয়ের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে বাজি কাণ্ডে নতুন করে আলোচনায় লুইস দে লা ফুয়েন্তের দল।
বাজির অভিযোগে স্পেনের দুটি ম্যাচ তদন্তের আওতায় এনেছে স্বাধীন আন্তর্জাতিক সংস্থা কোপেনহেগেন গ্রুপ। যদিও ফিফা বলছে, বিশ্বকাপের কোনো ম্যাচেই সন্দেহজনক বাজি বা ম্যাচ পাতানোর প্রমাণ পাওয়া যায়নি।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া ইভেন্টে কারসাজি প্রতিরোধ, শনাক্তকরণ ও শাস্তি নিশ্চিত করতে কাজ করা স্বাধীন আন্তর্জাতিক নেটওয়ার্ক কোপেনহেগেন গ্রুপ সবশেষ বিশ্বকাপের মোট সাতটি ঘটনাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। এসব ঘটনার বিষয়ে ব্যাখ্যা চেয়ে সংস্থাটি ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে।
এই সাতটি ঘটনার মধ্যে দুটি স্পেন জাতীয় দলকে ঘিরে। প্রথমটি, পলিমার্কেট প্ল্যাটফর্মে স্পেন কেপ ভার্দেকে হারাতে পারবে না—এমন পূর্বাভাসে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরা। দ্বিতীয়টি, সৌদি আরবের বিপক্ষে বড় জয়ের ম্যাচে ফেরান তোরেসের করা একটি গোল বাতিল করতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অস্বাভাবিক দীর্ঘ সময় নেওয়া।
কোপেনহেগেন গ্রুপ এই ঘটনাগুলোকে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। কোনো ম্যাচে অস্বাভাবিক বাজির প্রবণতা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন বা তথ্য পাচারের মতো অনিয়মের ইঙ্গিত পাওয়া গেলে এই সতর্কতা জারি করা হয়। চার স্তরের সতর্কতা ব্যবস্থায় এটি দ্বিতীয় সর্বনিম্ন ধাপ। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সতর্কতা জারিকে আগেই কারসাজির বা জালিয়াতি না বলার আহ্বান জানিয়েছেন কোপেনহেগেন গ্রুপের সাবেক সহযোগী ও ক্রীড়া বাজি–বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান কালব।
দ্য অ্যাথলেটিককে কালব বলেন, ‘কোপেনহেগেন গ্রুপের সতর্কতা অনেক সময় অস্বাভাবিক পরিস্থিতির কারণেও জারি হতে পারে। যেমন অডসের পরিবর্তন বা হেজিংয়ের তারল্যে অস্বাভাবিক ওঠানামা। এর অনেক ব্যাখ্যা থাকতে পারে, যার সবই ম্যাচ কারসাজির সঙ্গে সম্পর্কিত নয়।’
অভিযোগের প্রেক্ষিতে ফিফার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো ম্যাচের ক্ষেত্রেই সন্দেহজনক বাজির কার্যক্রম বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো ইঙ্গিত শনাক্ত হয়নি।’

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছিল ফাইনালের পরের উত্তপ্ত পরিস্থিতি। ম্যাচ শেষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও স্পেনের ফুটবলারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এবার সেই ঘটনার কড়া সমালোচনা করলেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর মতে, ফুটবলে এম
৩০ মিনিট আগে
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনার সেন্টারব্যাক নিকোলাস ওতামেন্দি। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দেন তিনি। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারের বিদায়ী বার্তায় ছিল তৃপ্তির ছাপ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কন্ডিশনটা ভিন্ন। সেখানে আপনি সফল হতেও পারেন, আবার নাও পারেন। যেকোনো কিছুই হতে পারে। লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেওয়ার। সাফল্য তো পরের বিষয়। আগে নিজের কাজটা করে যেতে হবে। চেষ্টা ভালো কিছু করার। অস্ট্রেলিয়ায়ও ভালো করা সম্ভব। তবে এটা সবাই জানে যে অস্ট্রেলিয়ায় পেসারদের জন্য সুবিধা থাকে। উইকে
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন করে শুরুর পরিকল্পনায় এগোচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ফ্রান্স। সেই নতুন পথের নেতৃত্ব দিতে যাচ্ছেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি কোচ—ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান...
১৭ ঘণ্টা আগে