শঙ্কাটাই সত্যি হয়েছে। চোটের কারণে অরল্যান্ডো সিটির বিপক্ষে আজকের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তাঁকে ছাড়া খেলতে নেমে প্রতিপক্ষের মাঠে জয়ও পায়নি ইন্টার মায়ামি।
এতে মায়ামির ফলটা যেন এমন—মেসিবিহীন ম্যাচে জয় নেই তাদের। সবশেষ টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে মায়ামি। যার প্রতিটিতেই গোল কিংবা সহায়তায় অবদান রেখেছেন তিনি। আর আজ আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়া খেলতে নেমে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে মায়ামি।
অরল্যান্ডো সিটির মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগি করেও ফিরে আসা সম্ভব হতো না মায়ামির, গোলবারের নিচে এমন বীরত্বের পরিচয় যদি না দিতেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রতিপক্ষের নিশ্চিত দুটি গোল দুর্দান্তভাবে সেভ করে মায়ামির হার বাঁচিয়েছেন তিনি।
ম্যাচের ৩২ মিনিটে অরল্যান্ডো সিটির মিডফিল্ডার মার্টিন ওজেডার বা পায়ের দুর্দান্ত এক জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্যভাবে সেভ দেন ক্যালেন্ডার। ফিরতি মিনিটে আরেকটি দারুণ সেভ দেন মায়ামির গোলরক্ষক। ফরোয়ার্ড লুইস মুরিয়েলের শট জালে জড়িয়ে যাওয়ার আগেই বিশ্বস্ত হাতে ধরে ফেলেন।
তবে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল মায়ামি। ৩ মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। ৫৫ মিনিটে পাওয়া আরেকটি সুযোগ দুর্বল শটে প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে সরাসরি মারেন ১১ গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ।
প্রথমার্ধে আরেকটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু ৭ মিনিটে পাওয়া সুযোগটি প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীর বরবার মেরে দেন রবার্ট টেলর। এমন সুযোগ হাতছাড়ার দিনে যা হওয়ার কথা তা-ই হয়েছে। অরল্যান্ডো সিটির মাঠ থেকে জয় ছাড়াই ফিরতে হয়েছে মায়ামিকে। জয়হীন থাকলেও ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে আছে মায়ামি।

অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগে
তিন দশক ধরে শুধু দীর্ঘশ্বাস আর ব্যর্থতার গল্প লিখেছে উজবেকিস্তান। কখনো রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, কখনো টাইব্রেকারের স্নায়ুচাপে হার, আবার কখনো বিমান দুর্ঘটনায় এক প্রজন্মের ফুটবলারদের অকাল বিদায়—উজবেক ফুটবলের পরতে পরতে মিশে ছিল শুধু ট্র্যাজেডি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেসব
১৬ মিনিট আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের মনোমালিন্য নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই ক্রিকেটাররা তৎক্ষণাৎ হতাশা প্রকাশ করেন। কখনোবা আম্পায়ারদের দিকে তোলেন অভিযোগের আঙুল। একই কারণে এবার সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ককে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা। হকির ইতিহাসে বাংলাদেশ নারী দলের এটিই প্রথম আন্তর্জাতিক জয়। আর তা এল দুই ম্যাচ খেলেই।
২ ঘণ্টা আগে