
লিভারপুলে ফ্লোরিয়ান উইর্টজ বলতে গেলে এক পা দিয়েই রেখেছেন। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতার অপেক্ষা। রেকর্ড দামে গতকাল উইর্টজকে নেওয়ার কথা জানিয়েছে লিভারপুল। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগা জয়ী এই ফুটবলারকে কিনতে লিভারপুলকে খরচ করতে হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা।
বেয়ার লেভারকুসেন থেকে উইর্টজকে কিনতে লিভারপুল খরচ করেছে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৯০৮ কোটি ৪৯ লাখ টাকা। উইর্টজকে নিয়ে নিজেদের ৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে লিভারপুল। অলরেডদের ইতিহাসে এর আগে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ডারউইন নুনিয়েজ। ২০২২ সালে বেনফিকা থেকে তিনি যখন লিভারপুলে এসেছিলেন, অলরেডদের তখন খরচ হয়েছিল সাড়ে ৮ কোটি পাউন্ড (১৩৯৮ কোটি ৪৬ লাখ টাকা)। নুনিয়েজকে ২ কোটি ১০ লাখ পাউন্ড অ্যাড অনস দেওয়াতেই তাঁর দাম বেড়ে গিয়েছিল। এই তালিকায় তিনে থাকা ফন ডাইককে কিনতে ৭ কোটি ৫০ লাক পাউন্ড খরচ হয়েছিল লিভারপুলের। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৩৪ কোটি টাকা।
১১ কোটি ৬০ লাখ পাউন্ডের মধ্যে লিভারপুল ১০ কোটি পাউন্ড শুরুতে দেবে উইর্টজকে। বাকি ১ কোটি ৬০ লাখ পাউন্ড তিনি পাবেন ‘অ্যাড-অনস’ হিসেবে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে অলরেডরা যে উঠে পড়ে লেগেছে, সেটা মোটা অঙ্কের টাকা খরচ করে উইর্টজকে কিনে আবারও বুঝিয়ে দিল। এর আগে তারকা ফুটবলার মোহামেদ সালাহর সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে লিভারপুল। ২০১৭ থেকে অলরেডদের জার্সিতে খেলছেন সালাহ। লিভারপুলের হয়ে ২০১৯-২০, ২০২৪-২৫—দুইবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে জেতেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাও।
জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন থেকে লিভারপুলে এসে রোমাঞ্চিত উইর্টজ। লিভারপুলের ওয়েবসাইটে এক বিবৃতিতে গত রাতে উইর্টজ বলেন, ‘এটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। অবশেষে এটা (লিভারপুলের সঙ্গে চুক্তি) সম্পন্ন হয়েছে। তাতে ভীষণ খুশি ও গর্বিত। আমার সামনে যে নতুন রোমাঞ্চ অপেক্ষা করছে, সেজন্য খুবই রোমাঞ্চিত মনে করছি। বুন্দেসলিগা থেকে বের হয়ে পুরোপুরি নতুন কিছু করতে চেয়েছিলাম। এখন প্রিমিয়ার লিগে যোগ দিয়েছি।’
লেভারকুসেনের হয়ে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরের ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১৯৭ ম্যাচ খেলেছিলেন উইর্টজ। ৫৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৬৫ গোলে। বুন্দেসলিগা, জার্মান কাপ, ডিএফএল সুপার কাপ—এই তিনটি মেজর শিরোপা ২০২৩-২৪ মৌসুমে জিতেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। এক মাস ধরে চলমান যুদ্ধে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটার সমাধান এখনো হয়নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একেকবার একেক রকম কথা বলছেন।
৩৬ মিনিট আগে
হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধারাবাহিক দারুণ বোলিং করে দলকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার। এবার হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রিশাদ।
১ ঘণ্টা আগে
বাজে সময় থেকে বের হয়ে আসতে পারছে না ঘানা। টানা হারে বিপর্যস্ত তারা। সবশেষ সোমবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হেরেছে ঘানা। এই হারে কপাল পুড়ল প্রধান কোচ অটো আদ্দোর। তাঁকে বরখাস্ত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ আরও আগেই শেষ হলেও দ্বীপ দেশের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার যেন বিন্দুমাত্র কমতি নেই। এ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতেও বাড়তি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ম্যাচ।
৩ ঘণ্টা আগে