Ajker Patrika

মালিকানা কিনে বেকহামের ক্লাবে যাবেন মেসি! 

আপডেট : ১৮ মে ২০২২, ১৬: ১২
মালিকানা কিনে বেকহামের ক্লাবে যাবেন মেসি! 

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করেই হয়তো বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি। জানা গেছে, পিএসজির সঙ্গে আগামী বছর চুক্তি শেষ করে স্পেনে না এসে মেসি চলে যাবেন যুক্তরাষ্ট্রে।

মার্কিন মুলুকে মেজর লিগ সকারেরর (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি। মায়ামিতে শুধু খেলোয়াড় হিসেবেই যাবেন না আর্জেন্টাইন মহাতারকা, ক্লাবটির মালিকানাও কিনে নেবেন তিনি।

মেসির আগামী বছর মায়ামিতে যাওয়ার খবরটি জানিয়েছে ডিরেক্টটিভি স্পোর্টসের অ্যালেক্স ক্যান্ডেল। এই সূত্র জানাচ্ছে, মায়ামির ৩৫ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছেন মেসি, যার মূল্য হবে ২০০ মিলিয়ন ডলার।

সম্প্রতি মেসির সঙ্গে দেখা করেছেন বেকহাম। মেসিই অবশ্য প্রথম খেলোয়াড় নন, যিনি ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের মালিকানাও আছে ইন্টার মায়ামিতে।

মেসি যদি শেষ পর্যন্ত এমএলএসে আসেন, সেটি ফুটবল বিশ্বের জন্য বড় ধরনের খবরই হবে। ক্যারিয়ারের শেষ দিকে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি, ওয়েইন রুনি ও কাকার মতো তারকারাও এই লিগে খেলেছেন।

যুক্তরাষ্ট্রে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন মেসি। গত ফেব্রুয়ারিতে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির মালিকদের একজন এবং নির্বাহী পরিচালক বলেছিলেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তার দক্ষতা কখনো মুছে ফেলা যাবে না। আমার বিশ্বাস, ডেভিডের (বেকহাম) সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। যদি সে পিএসজি ছাড়ে, তবে তাকে আমরা ইন্টার মায়ামিতে খেলতে দেখতে চাইব।’

পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে এরই মধ্যে বাড়িও কিনে ফেলেছেন মেসি। ফ্লোরিডার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে আর্জেন্টাইন অধিনায়কের খরচ পড়েছে ৮০ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী কন্যাকে হত্যা করলেন মা

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

মার্কিন বাহিনীর নতুন মাথাব্যথা ইরানের ‘অদৃশ্য কমান্ডো’

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানে হামলায় সবচেয়ে প্রাণঘাতী ২০০০টি ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, একটার দাম ১৫ লাখ ডলার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত