ফ্রান্সে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দেখা করেছেন ডেভিড বেকহামের ছেলে রোমিও বেকহাম। আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে রোমিওর দেখা হওয়া নিয়ে ডানা মেলেছে নতুন গুঞ্জন।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর মেসিকে নাকি কিনতে চায় বেকহামের ক্লাব এমএলএস। আর এই খবর সামনে আসার পরই ছড়িয়ে পড়ে রোমিওর সঙ্গে মেসির যৌথ ছবি। এই ছবি দিয়ে ভবিষ্যতে মেসি এমএলএস যাওয়ার বার্তা দিয়েছেন কি না সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
জানা গেছে, বান্ধবী মিয়া রেগানের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়েছিলেন রোমিও। আর সেখানেই এমএনএম ত্রয়ীর সঙ্গে দেখা করেছেন রোমিও। নেইমারের কাছ থেকে এ সময় একটি জার্সিও উপহার পেয়েছেন রোমিও।
ইংলিশ কিংবদন্তি বেকহামের ছেলে রোমিও নিজেও খেলেন ইন্টার মিয়ামি ‘বি’ দলের হয়ে। একই দলে এবার মেসিকেও আনতে চান বেকহাম। বেকহামের কাছের মানুষ জর্জ মাসও মেসির মিয়ামিতে আসার সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেন, ‘মেসি ও ডেভিডের মধ্যে ভালো সম্পর্ক আছে। যদি সে পিএসজি ছাড়ে, তবে তাকে আমরা ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে দেখতে চাইব। আমরা চেষ্টা করব।’

সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
২৬ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
২ ঘণ্টা আগে