বার্সেলোনা ছেড়ে এ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। পিএসজির হয়ে এখনো মাঠেই নামা হয়নি মেসির। এর মধ্যে নতুন খবর, মেসিকে নিজের দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছেন ডেভিড বেকহাম! যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবে নিতে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন বেকহাম।
বেকহাম ইন্টার মিয়ামির মালিক ও প্রেসিডেন্ট। ডেইলি মিররের এক প্রতিবেদন বলা হয়েছে, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন, সেদিকে নজর রাখছেন সাবেক এই ইংলিশ ফুটবলার। এ ব্যাপারে মেসির সঙ্গে যোগাযোগও রাখছেন বেকহাম।
বার্সা থেকে বিদায়ের দিনেই মেসি জানিয়েছিলেন, তিনি আবার প্রিয় ক্লাবে ফিরবেন। ডেইলি মিরর বলছে, মেসির ইন্টার মিয়ামিতে আসা খুবই সম্ভব। যুক্তরাষ্ট্রে মেসির বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যুক্তরাষ্ট্রে মানিয়ে নেওয়াটা তাই কঠিন হবে না সাবেক এই বার্সা তারকার।
শুধু মেসির দিকে যে নজর রাখা হচ্ছে, তা নয়। ইন্টার মিয়ামির মালিক বেকহাম ও সহ-প্রতিষ্ঠাতা হোর্হে মাস পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও নিজেদের ক্লাবে আনার চেষ্টা করছেন বলে জানা গেছে। ‘মিয়ামি হেরাল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস বলেন, ‘ডেভিড ও আমি খুবই কঠোর পরিশ্রম করছি। আমাদের ইচ্ছে আছে সেরা খেলোয়াড়দের এখানে নিয়ে আসার। মেসি একজন কিংবদন্তি, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা।’
মেসিকে ইন্টার মিয়ামিতে আনার ব্যাপারে আশাবাদী মাস আরও বলেন, ‘মেসি ইন্টার মিয়ামির জার্সিতে খেলবেন। কারণ আমার মনে হয়, আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড়ের পূর্ণতা পাবে তাতে। আমাদের ইন্টার মিয়ামির মালিকেরও ইচ্ছে একটি বিশ্বমানের দল তৈরি করার।’

সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
২৫ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
২ ঘণ্টা আগে