
লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে সমালোচনার মুখে কলকাতার ক্রীড়াঙ্গন। ফুটবলের মহাতারকাকে আনলেও আয়োজনে ছিল নানা অব্যস্থাপনা। তাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। এই জেরে এবার পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
পদত্যাগ চেয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন অরুপ। সেই চিঠি গ্রহণ করেছেন মমতা। আপাতত সেই দায়িত্ব নিয়েছেন তিনি। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গত ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যুবভারতী স্টেডিয়ামে যান মেসি। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। মাঠে গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন সাবেক ফুটবলার, বিভিন্ন সেলিব্রিটি এবং রাজনৈতিক নেতারা। তাতে মেসি নিজেও বেশ বিরক্ত হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক।
কথা ছিল পুরো মাঠ ঘুরবেন মেসি। তাঁকে একনজর সামন থেকে দেখার জন্য এদিন কানায় কানায় পূর্ণ ছিল যুবভারতীর গ্যালারি। সবাইকে খরচ করতে হয়েছে মোটা অঙ্কের অর্থ। কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনায় নির্ধারিত সময়ের আগেই মাঠে ছাড়তে হয়েছে মেসিকে। ফুটবলের মহাতারকাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা। স্টেডিয়ামে ভাঙচুর করা হয়। কয়েকজন আগুন লাগানোর চেষ্টা করেছে। ভাঙা হয়েছে সীমানা প্রাচীর, খেলোয়াড়দের টানেল। সব মিলিয়ে ধ্বংস্তূপে পরিণত হয় যুবভারতী। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেসি এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসির ভারত সফরের আয়োজক প্রতিষ্ঠানের মালিক শতদ্রু দত্তকে আটক করেছে পুলিশ। মেসির সফর তাই তিক্ততাময় হয়ে থাকল কলকাতার জন্য।

নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার
১১ মিনিট আগে
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর একটা অস্বস্তির মধ্যেই বোর্ড পরিচালনা করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা, যা বিসিবি সভাপতি হিসেবে চাপ বাড়িয়ে দিয়েছে তাঁর ওপর। চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কথাই ধরা যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে বিব্রত
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে সমালোচনা চলছিল। টি-টোয়েন্টিতে যেখানে হরহামেশাই ২০০ বা তার বেশি রান হয়, এ সপ্তাহের রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল ১৬৩ রান। তিন দিন পর আজ ভিন্ন ভেন্যুতে খেলতে নেমে দাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ওমানকে তুড়ি মেরে উড়িয়ে
২ ঘণ্টা আগে