শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশের ক্রিকেট ম্যাচ মানেই বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল এবং শহীদ মুশতাক আহমেদের স্মরণে ১৯৭২ সালে প্রথম হওয়া এই ক্রিকেট ম্যাচ প্রতিটি বিজয় দিবসেই দেখে অভ্যস্ত ক্রিকেটাররা। নিয়ম মেনে এবারও হয়েছে এই ম্যাচের আড়ালে ক্রিকেটারদের মিলন মেলা। তবে সাবেকদের পাশাপাশি এবার মিলন মেলা হয়েছে বর্তমান ক্রিকেটারদেরও। অলস্টার টি-টোয়েন্টি শিরোনামের ম্যাচে সন্ধ্যা মুখোমুখি হয়েছিল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন অপরাজেয় দল এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন অদম্য দল। বিজয় দিবসের এই প্রদর্শনী ম্যাচে ৩ উইকেটে জিতেছে মিরাজের দল।
টস হেরে আগে ব্যাট করে অপরাজেয় ৯ উইকেটে ১৬৬ রান তোলে। ইনিংসের শুরুতেই উইকেট হারায় শান্তর দল। রানের খাতা খোলার আগেই ফিরে যান জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর জিশান আলমের সঙ্গে শান্তর ৫০ রানের জুটি। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন জিশান আলম। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়কের ব্যাটে।
লক্ষ্য তাড়ায় ৪৮ রানের মধ্যে মিরাজের দল ২ উইকেট খুইয়ে ফেললেও এবারের বিপিএলে নিলামে কোটি টাকারও বেশি দাম পাওয়া নাঈম শেখ ৪৪ বলে ৭৬ রান তুলে দলের জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে খেলা বল আর রানের সমীকরণে চলে এলেও অধিনায়ক মিরাজ (১৪ *) ও সাইফউদ্দিন (৫ *) অপরাজিত থেকে ১৯.২ ওভারে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে সকালে বিজয় দিবসের আরেক প্রস্তুতি ম্যাচে শহীদ মুশতাক একাদশ ৩৮ রানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশকে। সকাল ১০টায় শুরু হওয়া ১৫ ওভারের ম্যাচে আগে ব্যাট করে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। লক্ষ্য তাড়ায় শহীদ জুয়েল একাদশ ১৫ ওভার খেললেও ৪ উইকেটে ১০০ রানের বেশি তুলতে পারেনি।
শহীদ মুশতাক একাদশের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। তাঁর ২৬ বলে সাজানো ইনিংসটিতে আছে ২টি চার ও ৪টি ছয়। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ৪২* করেন তুষার ইমরান। লক্ষ্য তাড়ায় শাহরিয়ার নাফিস ৩৬ এবং তালহা জুবায়ের ২৬* রান করলেও ১০০ রানের বেশি তুলতে পারেনি মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বধীন শহীদ জুয়েল একাদশ।
বিজয় দিবসের এই খেলায় জয় পরাজয়টাই বড় কিছু নয়, বিজয়ের আনন্দে ডুবে খেলাটাই আসল। দুই দলের ক্রিকেটাররা সেই চেষ্টাই করেছেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৯ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১১ ঘণ্টা আগে