
ধানমন্ডি ৩২ নম্বরে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মেজর জলিল ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছবি টানিয়েছেন জুলাই যোদ্ধারা।
আজ মঙ্গলবার ভোরে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে বিজয় র্যালির পর এই ছবি টানানো হয়।
এ সময় আরিফ সোহেল বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। যদিও পাক আক্রমণের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অপেক্ষা না করেই দেশের আপামর কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছে। যুদ্ধ শেষে ভারতীয় আধিপত্যবাদের মুখে জনগণই আবার সংগ্রাম গড়ে তুলেছে।’
আরিফ সোহেল আরও বলেন, ‘একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের মুছে দেওয়া বীর সিরাজ সিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণে রেখে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র্যালি করে ধানমন্ডি ৩২-এ গিয়েছি। এই র্যালির মধ্য দিয়ে আমরা একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবারের ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে তাৎপর্য দিতে চেয়েছি।’
এ সময় জুলাই যোদ্ধারা শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে মূল হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীর গ্রেপ্তার দাবি করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের চলমান শাটডাউন কর্মসূচির কারণে ডিফেন্স (অনার্স ফাইনাল ইয়ারে জমা দেওয়া থিসিস পেপারের প্রেজেন্টেশন কোর্স) বন্ধ হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
৪ মিনিট আগে
সেতুটি ছিল এলাকার কয়েক হাজার মানুষের পারাপারের মাধ্যম। নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কামারকাঠি গ্রামের মানুষের চলাচলের ভরসা সেই সেতু পুরোনো হওয়ায় হঠাৎ ধসে পড়েছে। এতে অন্তত ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক
২৩ মিনিট আগে
যশোর কোতোয়ালি থানা-পুলিশের বিরুদ্ধে এক নারীর টয়োটা গাড়ি অবৈধভাবে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ঢাকার ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন হীরা খাতুন নামের ওই নারী। তবে এই অভিযোগ অস্বীকার করে আজ মঙ্গলবার (১২ মে) পাল্টা সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা পুলিশ।
৩০ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিন কোটি টাকা বরাদ্দে নির্মিত একটি সেতু উদ্বোধনের আগেই এর সংযোগ সড়ক ধসে গেছে। সেতুর কাজ করার সময় অপরিকল্পিতভাবে টিলা কাটার কারণেই এ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
৩২ মিনিট আগে