Ajker Patrika

ফাইনালে এক বলও গড়াল না, যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
ফাইনালে এক বলও গড়াল না, যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
বৃষ্টির কারণে টসই হয়নি। ছবি: বিসিবির ফেসবুক

ফাইনালে মাঠে নামার সুযোগই হলো না বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের। প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে দুই দল।

বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনালের টিকিট কাটে এই দুই দল।

ফাইনালের আগে অবশ্য নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল বাংলাদেশ ইমার্জিং। ৯ আগস্ট লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল তারা। শিরোপার লড়াইয়ের আগে সেই জয় বাংলাদেশকে দিয়েছিল বাড়তি আত্মবিশ্বাসও।

তবে ফাইনালের দিন সব হিসাব পাল্টে দেয় বৃষ্টি। মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন করা হয়।

সিরিজে বাংলাদেশের ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিল বেশ কিছু উল্লেখযোগ্য দিক। বল হাতে রহনতদৌলা বর্ষণ ছিলেন অন্যতম সেরা। ৩ ইনিংসে ৯ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মাহফিজুল ইসলাম রবিন। চার ইনিংসে ১৭১ রান করে দিপু সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় হয়েছেন। সমান ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রান করেছেন রবিন; তালিকার তিনে আছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত