ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য গতকাল ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। বরাবরের মতো দলের নেতৃত্বে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। এটিই হতে পারে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
কাতারে ২০২২ বিশ্বকাপ খেলার পর জাতীয় দল থেকে মদরিচের অবসরের গুঞ্জন উঠলেও সেটি সত্যি হয়নি। তবে জার্মানিতে ২০২৪ ইউরো দিয়ে ৩৮ বছর বয়সী তারকার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সম্ভাবনা রয়েছে। শেষ টুর্নামেন্টে ক্রোয়েটদের শিরোপা এনে দিতে পারবেন তো মদরিচ? নাকি এবারও তাদের তরী ডুববে তীরে এসে!
সদ্যসমাপ্ত ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগ জিতেছেন মদরিচ। ১ জুলাই ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে পারলে জিতবেন আরেকটি চ্যাম্পিয়নস লিগ। তবে জাতীয় দলের জার্সিতে শিরোপা অধরা রয়ে গেছে একবার ব্যালন ডি’অর জেতা মদরিচের। ২০১৮ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে প্রথমবার ফাইনালে খেলেছিল ক্রোয়েশিয়া। ২০২২ বিশ্বকাপে হয়েছে তৃতীয়। গত বছর নেশনস লিগের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সাআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মদরিচদের।
দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও ইউরোতে মদরিচকে নেতৃত্ব দেওয়া নিয়ে স্থানীয় এক গণমাধ্যমকে দালিচ বলেছেন, ‘তাকে (মদরিচ) খুব কম অপেক্ষা করতে হয় ক্রোয়েশিয়ার জন্য খেলতে এবং আমাদের নেতৃত্ব দিতে।’

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে