পাকিস্তান জাতীয় দলে হাসান বশিরের অভিষেকের এক বছর পর বাংলাদেশের জার্সি পরেছেন জামাল ভূঁইয়া। দুজনেই একসঙ্গে খেলেছেন, বেড়ে উঠেছেন ডেনমার্কে। জামাল এখন বাংলাদেশ ফুটবলের বিজ্ঞাপন আর হাসানের দেশ পাকিস্তান ক্রমেই পিছিয়ে যাচ্ছে। দেশটিকে অনির্দিষ্ট সময় পর্যন্ত নিষিদ্ধ করেছে ফিফা। পাকিস্তান ফুটবলের অনিশ্চিত ভবিষ্যৎ আর বন্ধু জামালের সাফল্য দেখে নিজের দুঃখ লুকাতে পারেননি দেশটির জাতীয় দলের এই অধিনায়ক।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত এপ্রিলে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছে ফিফা, যে কারণে আগামী সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার সম্ভাবনাই বেশি পাকিস্তানের। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে দ্রুত ফেরার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। জাতীয় দলে খেলতে না পারায় ফুটবলারদের মাঝে হতাশা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজকে জানিয়েছেন হাসান বশির।
২০১২ সালে অভিষেকের পর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি হাসান। পরের বছর নেপালের বিপক্ষে সাফে অভিষেকের পর ৫১টি ম্যাচ খেলেছেন জামাল। বন্ধুর সাফল্য ও নিজেদের খেলতে না পারা তাঁকে কষ্ট দেয় বলে নিউজকে জানিয়েছেন হাসান, ‘বাংলাদেশের অধিনায়ক হয়ে কত ম্যাচ খেলেছে সে বিষয়ে জামালের সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে, আমার আর ইউসুফ বাটের অভিষেকের এক বছর পর জাতীয় দলে খেলে ৬০-৭০টি ম্যাচ খেলেছে। আমি হিসাব করে দেখলাম, আমি মাত্র ২০-২১টি ম্যাচ খেলেছি। সত্যি বলতে, বিষয়টি লজ্জার, অপমানের ও আফসোসের। সব শেষ হয়ে যাচ্ছে।’
শুধু জাতীয় দলেরই নয়, ঘরোয়া লিগে খেলা ফুটবলাররা আর্থিক অনটনে আছেন বলে জানিয়েছেন হাসান। অনেকে ছাঁটাই হয়েছেন ক্লাব থেকে। ডেনমার্কের ঘরোয়া লিগে খেলা হাসানের আর্থিক অভাব নেই, তবে পাকিস্তানি সতীর্থদের অভাব তাঁকে পীড়া দেয়। বলেছেন, ‘আমি কয়েকজন ফুটবলারকে জানি, যাঁরা জীবনে শুধু ফুটবলই খেলেছেন। এই খেলাটার ওপর তাঁদের জীবিকা, পরিবারের জীবনধারণ সবকিছু নির্ভর করে। আমি জানি না পাকিস্তানের ফুটবল কবে স্বাভাবিক হবে।’

আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২৪ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
২ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২ ঘণ্টা আগে