পেশাদারিত্ব বলে কথা। গত জুলাইয়ের শেষ দিকে বিয়ের পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন মোহামেদ বুয়া তুরে। কিন্তু নিজের বিয়েতেও যেতে পারেননি সিয়েরা লিয়ন স্ট্রাইকার। পরিবর্তে তাঁর গার্লফ্রেন্ড সুয়াদ বেইদেনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে পাঠালেন তাঁর ভাইকে।
পেশাদারি ফুটবলে বুয়া তুরে চাইনিজ ক্লাব হেনান সংসান লংম্যান ছেড়ে নতুন চুক্তি করেছেন মালমোর এফএফের সঙ্গে। কিন্তু সুইডিশ ক্লাবটি তাঁকে বিয়ের পিঁড়িতে বসার জন্য দেশে ফেরার অনুমতি দেয়নি। দ্রুত একসঙ্গে দুই জায়গায় যাওয়াও তাঁর পক্ষে অসম্ভব ছিল। অবশ্য তাতেও আটকায়নি ২৭ বছর বয়সী এই তারকার বিয়ে।
পরিস্থিতি এমন দাঁড়ায়, বিয়ের কার্য সম্পাদনের জন্য বুয়া তুরে পাঠান তাঁর ভাইকে। দুজনের মধ্যে রয়েছে দারুণ ভ্রাতৃত্বের বন্ধন। তাই বুয়া তুরের এই সিদ্ধান্ত। নিজের বিয়ের এমন কাহিনি সুইডিশ পত্রিকা আফেতাব্লাদেতকে জানিয়েছেন এই স্ট্রাইকার, ‘আমরা ২১ জুলাই সিয়েরা লিওনে বিয়ে করি। কিন্তু আমি বিয়েতে যেতে পারিনি। কারণ মালমো আমাকে আগেই চলে আসতে বলেছিল।’
অবশ্য এক জায়গায় বুয়া তুরের তারিফ করতেই হয়। আগেই বর সেজে নববধুর সঙ্গে বিয়ের ফটোশুট করে রাখেন তিনি। এই আফ্রিকান ফুটবলারের কথা শুনলে আশ্চর্যই হতে হয়, ‘আমরা আগেই ফটোশুট করে রেখেছিলাম। তাই মনে হবে আমি সেখানে (বিয়ের অনুষ্ঠানে) ছিলাম। তবে আমি ছিলাম না। আমার ভাই বিয়ের অনুষ্ঠানে আমার প্রতিনিধিত্ব করে।’
এখন নববধূকে কাছে পেতে অপেক্ষা করতে হচ্ছে বুয়া তুরেকে। দুজনে পরিকল্পনা করেছেন বছর শেষে ভ্রমণে যাওয়ার। সুইডিশ লিগ জিতে হানিমুনে যেতে চান তিনি, ‘আমি তাকে (বান্ধবী) সুইডেনে আনার চেষ্টা করছি। সে এখানে আমার সঙ্গে বাস করবে। প্রথমে আমরা লিগ জিতব, তারপর হানিমুনে যাব।’

৯ গোল। নিজেদের ইতিহাসে বাংলাদেশের এত গোল হজম করেছে দুবার—১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে, ১৯৮২ সালে ইরানের কাছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯–২ গোলে হারের পর সেই লজ্জা বলা যায় কানের পাশ দিয়ে চলে গেছ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন হার তাঁর কাছে কী অর্থ বহন করছে। উত্তরটা ছোট,
৩ ঘণ্টা আগে
কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। এবার বিশ্বকাপের ফরম্যাট বেশ জটিল। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের শুরু। দ্বিতীয় পর্বে ১২টি দলের মোট ৩
৪ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
৫ ঘণ্টা আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
৬ ঘণ্টা আগে