৩৭ মিনিটে উদয় ডববাগের দুর্দান্ত এক গোলে এগিয়ে গিয়েছিল ফিলিস্তিন। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি যুদ্ধবিধ্বস্ত দেশটি। স্বাগতিক কাতারের বিপক্ষে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল ফিলিস্তিনিরা।
কাতারের মাত্র ৪ মিনিটের ঝড়ের কাছে স্বপ্ন ভেঙেছে ফিলিস্তিনের। গতকাল রাতে নিজেদের মাঠ আল বায়েত স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে হাসান আল-হায়দোসের গোলে সমতায় ফেরে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। সেই স্বস্তি নিয়ে বিরতি থেকে ফেরার চতুর্থ মিনিটে দ্বিতীয় গোল পায় কাতার। পেনাল্টি থেকে জাল খুঁজে নেন আকরাম আফিফ।
এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপ খেলতে এসেছিল ফিলিস্তিন। যুদ্ধবিধ্বস্ত দেশটি হংকংকে উড়িয়ে এবারই প্রথম টিকিট কাটে শেষ ষোলোর। স্বপ্ন দেখেছিল শেষ আটেরও।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৩ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৫ ঘণ্টা আগে