
শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সবার প্রতি ঐক্য ও সংহতির বার্তা দিলেন অধিনায়ক এবং সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে আর্জেন্টিনাকে। অনুশীলনে মনোযোগী ছিলেন আলবিসেলেস্তেদের ফুটবলাররা। কোচিং স্টাফরাও ব্যস্ত সময় পার করেছেন। সবাই যখন অনুশীলনে ব্যস্ত, ঠিক তখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দলের একটি ছবি শেয়ার করেন মেসি। অনুশীলন মাঠে পুরো দলকে একটি বৃত্তে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেই ছবিতে। দলের ছবির সঙ্গে আর্জেন্টিনার একটি পতাকা যুক্ত করেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘Together’ বা একসঙ্গে।
মেসির এই সংক্ষিপ্ত বার্তাকে বিশ্বকাপের আগে দলের ঐক্য ও পারস্পরিক বন্ধনের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। বড় টুর্নামেন্টের শুরুতে খেলোয়াড়দের মধ্যে সংহতির গুরুত্ব তুলে ধরতেই যে এই ফরোয়ার্ড এমন বার্তা দিয়েছেন তা বলা বাহুল্য। এদিকে স্টোরির পাশাপাশি জাতীয় দলের সঙ্গে নিজের কয়েকটি ছবিও পোস্ট করেছেন মেসি। ছবিগুলোর সঙ্গে কোনো ক্যাপশন দেননি আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সে ম্যাচের পরও সতীর্থদের মধ্যে ঐক্যের ডাক দিয়েছিলেন মেসি। ম্যাচ শেষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খেলার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘চলো এগিয়ে যাই, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচে জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে তিনবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে আজ রাত এবং আগামীকাল সকালে মাঠে নামছে বেশ কয়েকটি তারকাসমৃদ্ধ দল। ‘আই’ ও ‘জে’ গ্রুপের ম্যাচে দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আরলিং হালান্ডের নরওয়েকে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে এ দিনের সূচি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।
৫ মিনিট আগে
বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর বড় সিদ্ধান্ত নিয়েছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের একদিনের মধ্যেই প্রধান কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে।
১ ঘণ্টা আগে
দেখতে দেখতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ১৬ ম্যাচ হয়ে গেছে। রেকর্ড তিন লাল কার্ডের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপে দেখা গেছে আরও অনেক চমক। যার মধ্যে গত রাতে আটলান্টায় ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে নবাগত কেপ ভার্দে। আফ্রিকা মহাদেশের দলটির অঘটনের পাশাপাশি এমন এক ঘটনাও দেখা
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন। কিন্তু চোট যে কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর মাঝপথে তাঁকে নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা আরও একটু বাড়ল।
৩ ঘণ্টা আগে