
দেখতে দেখতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ১৬ ম্যাচ হয়ে গেছে। রেকর্ড তিন লাল কার্ডের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপে দেখা গেছে আরও অনেক চমক। যার মধ্যে গত রাতে আটলান্টায় ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়েছে নবাগত কেপ ভার্দে। আফ্রিকা মহাদেশের দলটির অঘটনের পাশাপাশি এমন এক ঘটনাও দেখা গিয়েছে, যা সবশেষ হয়েছিল ৬৮ বছর আগে।
আটলান্টায় গতকাল রাতে স্পেন-কেপ ভার্দে ম্যাচ গোলশূন্য ড্র হওয়া থেকে শুরু। একই রাতে সিয়াটলে বেলজিয়াম-মিসর ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। আর আজ ভোরে মায়ামিতে সৌদি আরব-উরুগুয়ে ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। সকালে লস অ্যাঞ্জেলেসে ২-২ গোলে ড্র করেছে ইরান–নিউজিল্যান্ড। বাংলাদেশের হিসেবে দুই দিনে খেলা হলেও যুক্তরাষ্ট্রের হিসেবে ম্যাচগুলো হয়েছে একই দিনে। সবশেষ সুইডেনে ১৯৫৮ সালে একই দিনে চার ম্যাচ ড্রয়ের ঘটনা ঘটেছিল।
যে চার ম্যাচ এবারের বিশ্বকাপে একই দিনে ড্র হয়েছে, সেই ম্যাচগুলো ছিল দুই গ্রুপের। ‘এইচ’ গ্রুপে পড়েছে স্পেন, কেপভার্দে, উরুগুয়ে, সৌদি আরব। ‘জি’ গ্রুপে ইরান-নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে বেলজিয়াম-মিসর। তবে সুইডেনে ১৯৫৮ বিশ্বকাপে একই দিনে যে চার ম্যাচ ড্র হয়েছে, প্রত্যেকটি ছিল ভিন্ন গ্রুপের। ৬৮ বছর আগে ১৫ জুন ‘এক’ নম্বর গ্রুপের নর্দার্ন আয়ারল্যান্ড–জার্মানি ২-২ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় গ্রুপের যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে ম্যাচের ফল ছিল ৩-৩। তিন নম্বর গ্রুপের সুইডেন-ওয়েলস ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। চার নম্বর গ্রুপের ইংল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।
একই দিনে ড্র হওয়া চার ম্যাচের মধ্যে আলোচনা বেশি চলছে স্পেন-কেপ ভার্দে ম্যাচ নিয়ে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া রীতিমতো ‘চীনের মহাপ্রাচীর’ বনে গিয়েছিলেন। বেলজিয়ামের বিপক্ষে মিসর এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি। আর সৌদির বিপক্ষে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ ড্র করেছে উরুগুয়ে। ইরান দুই দফা পিছিয়ে থেকে ড্র করে মাঠ ছেড়েছে।

শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সবার প্রতি ঐক্য ও সংহতির বার্তা দিলেন অধিনায়ক এবং সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
১৯ মিনিট আগে
চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারের ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত তাঁকে নিয়েই কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন। কিন্তু চোট যে কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর মাঝপথে তাঁকে নিয়ে ব্রাজিলের দুশ্চিন্তা আরও একটু বাড়ল।
২ ঘণ্টা আগে
২৪ বছর আগের রাতটা কি এখনো তাড়া করে ফ্রান্সকে? যেদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়েছিল নবাগত সেনেগাল। আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাত ১টায় যখন আবার সেনেগালের মুখোমুখি হচ্ছে ফ্রান্স, তখন পুরোনো সেই ক্ষতের আলোচনা ফিরে আসাটাই স্বাভাবিক।
৩ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল সমর্থকেরা ব্রাজিল-আর্জেন্টিনা গ্রুপে ভাগ হয়ে পড়ে। ব্রাজিল গত পরশু ভোরে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আগামীকাল কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ।
৪ ঘণ্টা আগে