
বিশ্বকাপে আজ রাত এবং আগামীকাল সকালে মাঠে নামছে বেশ কয়েকটি তারকাসমৃদ্ধ দল। ‘আই’ ও ‘জে’ গ্রুপের ম্যাচে দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আরলিং হালান্ডের নরওয়েকে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে এ দিনের সূচি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।
দিনের প্রথম ম্যাচে নিউজার্সিতে সেনেগালের মুখোমুখি হবে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও মাইকেল ওলিসেকে নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগের দিকে বিশেষ নজর থাকবে ভক্তদের। পরে ইরাক খেলবে নরওয়ের বিপক্ষে। ভোরে কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
আর্জেন্টিনার জন্য এবারের বিশ্বকাপের শুরুটা বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে নামছে। একই সঙ্গে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে মেসির ষষ্ঠ বিশ্বকাপ অভিযানের সূচনা, যা একটি রেকর্ড। বুধবার রাতে পর্তুগালের হয়ে মাঠে নামলে একই কীর্তি গড়বেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপাও জিতেছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও দুর্দান্ত ছন্দে ছিল। তবে আলজেরিয়ার বিপক্ষে একাদশ সাজানো নিয়ে এখনো কিছুটা ভাবনায় আছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, লাউতারো মার্তিনেস ও থিয়াগো আলমাদাকে নিয়ে মেসির সঙ্গে আক্রমণভাগ সাজানোর পরিকল্পনা করছেন স্কালোনি। রক্ষণভাগ ও ফরমেশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। যদিও চার ডিফেন্ডারের ছকে খেলার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার।
অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের আগে শেষ অনুশীলনে ২৬ সদস্যের পুরো দলকে পেয়েছেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পে, দেম্বেলে, দুয়ে, ওলিসে, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর মতো তারকারা সবাই ম্যাচের জন্য প্রস্তুত।
বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে দেশম অবশ্য সতর্ক অবস্থানই নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ফরাসি জাতীয় দলকে অন্যদের চেয়ে বেশি শক্তিশালী মনে করি না।’ একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেন অন্যতম ফেবারিট বলে মনে করেন তিনি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর এবার ফ্রান্সের লক্ষ্য তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।
সেনেগালও বিশ্বকাপে এসেছে অপরাজিত থেকে। আফ্রিকান দলে কালিদু কুলিবালি, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন ও শেরিফ নিয়াদায়ের মতো পরিচিত মুখ রয়েছে, যাঁরা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন লিগে নিয়মিত খেলছেন।
দিনের আরেক ম্যাচে ইরাকের মুখোমুখি হবে নরওয়ে। ইরাকের মিডফিল্ডার মার্কো ফারাজের জন্ম নরওয়েতে হলেও তিনি প্রতিনিধিত্ব করছেন ইরাককে। অন্যদিকে নরওয়ের হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলোথ ও আন্তোনিও নুসার মতো তারকাদের। তাঁদের দিকেও থাকছে বিশেষ নজর।

কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরেছিল সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এমবোলো। এর আগে ১-১ গোলে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। এমবোলোর আদায় করা ফাউলের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি।
৪২ মিনিট আগে
গত মৌসুমে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলে সহায়তার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ২১টি গোলে সহায়তা করেন ফার্নান্দেজ। পাশাপাশি ইউনাইটেডের হয়ে করেন ৯ গোল। মাইকেল ক্যারিকের অধীনে দলের ঘুরে দাঁড়ানোর অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। তাঁর পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা
১ ঘণ্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ড গিয়ে গরম আবহাওয়া পেয়েছিল পাকিস্তান। কিন্তু হেডিংলেতে প্রথম টেস্টে নামতেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ বৃষ্টি ও তীব্র ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পারেনি সফরকারীরা। হারের জন্য তাই আবহাওয়ার এই পরিবর্তনকেই দায়ী করলেন পাকিস্তানের বোলিং কোচ উমর গুল।
২ ঘণ্টা আগে
ম্যাচের ১২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। আল-ইত্তিফাকের উইঙ্গার রায়ান মেসি দ্রুত ফ্রি-কিক নিয়ে সতীর্থ মুসা দেম্বেলের দিকে বল বাড়ান। আল-নাসরের রক্ষণভাগ পেছনে ফেলে একা এগিয়ে যাওয়া দেম্বেলেকে পেনাল্টি এরিয়ায় ফাউল করে থামান বেন্তো। এরপর সরাসরি লাল কার্ড দেখিয়ে আল-নাসরের গোলরক্ষককে মাঠছাড়া করেন র
২ ঘণ্টা আগে