
বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাই এল। মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমের সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতলেন লিওনেল মেসি।
গোল্ডেন বুট জিতে রীতিমতো ইতিহাস গড়েছেন মেসি। ইন্টার মায়ামির প্রথম ফুটবলার হিসেবে এই কৃতিত্ব দেখালেন তারকা ফরোয়ার্ড। ২৯ গোল করে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছেন মেসি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৯টি। সব মিলিয়ে ৪৮ গোলে অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। মায়ামির হয়ে দ্বিতীয় মৌসুমে অদম্য মেসিকে দেখল সবাই।
ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে মায়ামি। এই জয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। আজ ভোরে মায়ামিকে বড় জয় এনে দেওয়ার পথে হ্যাটট্রিক করেন মেসি। লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও এলএএফসির ডেনিস বুয়াঙ্গা। সমান ২৪ গোল করেছেন তাঁরা দুজন। তাঁদের থেকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে গোল্ডেন বুট জিতলেন মেসি।
হ্যাটট্রিক ও গোল্ডেন বুট জেতার দিনে আরও একটি রেকর্ড গড়েছেন মেসি। এমএলএসের ইতিহাসে দ্রুততম গোলের ফিফটি করলেন তিনি। ৫০ গোলের মাইলফলক স্পর্শ করতে ৫৩ ম্যাচ লাগল তাঁর। ৫৪ ম্যাচে ৫০ গোল করে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাবেক তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি। ২০২১ সালে নিউইয়র্ক সিটির হয়ে লা আলবিসেলেস্তেদের প্রথম ফুটবলার হিসেবে এ পুরস্কারটি জিতেছিলেন ভ্যালেন্টিন ট্যাটি। এবার তাঁর পাশে বসলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাসে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৩ ঘণ্টা আগে