২০২৪ কোপা আমেরিকা শেষের দিকে। মায়ামির হার্ডরকে পরশু আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২৫ দিনের এই টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কানাডা কোচ হেসে মার্শ।
এবারের কোপা আমেরিকা অনেক বেশি সমালোচিত উরুগুয়ে-কলম্বিয়া দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের কারণে। ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামকে পরশু ফুটবল মাঠ নয়, যেন ‘কুরুক্ষেত্র’ মনে হচ্ছিল। ম্যাচ শেষে উরুগুয়ে-কলম্বিয়ার খেলোয়াড়, সাপোর্টিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়েছেন। এমনকি ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের মারামারির ঘটনাও ঘটে। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারের সদস্যদের রক্ষার্থেই এমন বেপরোয়া হয়েছেন বলে দাবি হিমেনেজের।
কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া উরুগুয়েকে এখন খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামেই আগামীকাল সান্ত্বনামূলক ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে-কানাডা। সংবাদ সম্মেলনে গতকাল মার্শ বলেন, ‘ম্যাচের পর কী হয়েছে আমি দেখেছি। আমাদের ছেলেদের পরিবারের কেউ এমন পরিস্থিতিতে পড়ুক, সেটা চাই না। টুর্নামেন্টটা আমার কাছে পেশাদার মনে হয়নি। আচরণগত দিক থেকে অনেক ঝামেলা রয়েছে।’
সামাজিক মাধ্যম হোক বা বাস্তব জীবন—ফুটবলে বর্ণবাদী আক্রমণের বিষাক্ত থাবা রয়েছে সবখানেই। মার্শের দাবি, তাঁদের সঙ্গে এই ঝামেলা টুর্নামেন্ট-জুড়ে হয়েছে। তাঁদের দল নিয়েও অনেকে নানা রকম অভিযোগ তুলেছেন বলে জানিয়েছেন মার্শ। কানাডা কোচ বলেন, ‘আমরা টুর্নামেন্টজুড়ে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছি। সরাসরি, সামাজিক মাধ্যম সব জায়গাতেই হয়েছে সেটা। আমাদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হয়েছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করছি আমরা। মাঝে মাঝে একটু আক্রমণাত্মক খেলতে গিয়ে প্রতিপক্ষ দলের কোচদের থেকে অভিযোগ শুনেছি।’
উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও অসন্তোষ প্রকাশ করেছেন দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। সহিংসতার ব্যাপারে তদন্তের কথা জানিয়ে গত পরশু রাতে কনমেবল এক বিবৃতিতে বলেছিল, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে আউট করে বিতর্কিত উদযাপন করায় তোপের মুখে পড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব। সবশেষ তাঁর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
৭ মিনিট আগে
মাঝে আর মাত্র দুই দিন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর যিনি মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁর বিদায়ী ম্যাচ নিয়ে চলছে নানা পরিকল্পনা। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে তাঁকে মাঠে দেখতে অপেক্ষা করছেন। আর্জেন্টিনার তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ নিয়ে কথা বল
৩৩ মিনিট আগে
কাভান সুলিভান মাঠে নামলেই যেন হয়ে যায় একের পর এক রেকর্ড। ঘরোয়া ফুটবলে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তো বটেই। এমনকি যুক্তরাষ্ট্রের জার্সিতেও গড়ে চলেছেন নিত্যনতুন কীর্তি। কদিন আগে অভিষেকে কীর্তি গড়ার পর এবার সবচেয়ে কম বয়সে গোলের কীর্তিও গড়ে ফেললেন কাভান।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে তাঁর জায়গা কে পূরণ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আটবারের ব্যালন ডি’অরজয়ী শুধু অধিনায়ক ছিলেন না, গত এক যুগে আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় মুখও ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে