ফুটবল মাঠ তো নয়, উত্তর ক্যারোলিনার ব্যাংক অব স্টেডিয়াম গতকাল ‘কুরুক্ষেত্র’ হয়ে গিয়েছিল। কোপার দ্বিতীয় সেমিফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে খেলোয়াড়-ভক্ত-সমর্থকেরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সহিংস ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল গত রাতে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সহিংসতার ব্যাপারে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’
উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের খেলোয়াড়েরা। ডারউইন নুনিয়েজ ও রোনাল্ড আরাউহো উরুগুয়ের এই ফুটবলার মারামারিতে খুবই আগ্রহী ছিলেন। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মেরেছেন দুজনই। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারকে রক্ষার্থেই খেলোয়াড়েরা এত বেপরোয়া হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক-খেলোয়াড় হাতাহাতির ঘটনার আগেই ঘটেছে উরুগুয়ে-কলম্বিয়া দুই দলের খেলোয়াড়-স্টাফদের মধ্যকার মারামারির ঘটনা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য এবার সেটা শিরোপা ধরে রাখার মিশন।
আরও পড়ুন–

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পদত্যাগপত্র এক বছর পর গ্রহণ করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ব্যাখ্যা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার বলে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশের ক্রিকেট বোর্ড।
২৭ মিনিট আগে
জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না আর্সেন ওয়েঙ্গার। বরং গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।
৩৩ মিনিট আগে
আইচি–নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। তাই শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াইয়ের আগে জার্মানির এক মাসের ক্যাম্প ও ১৬টি প্রস্তুতি ম্যাচকে প্রস্তুতির সবচেয়ে গুরুত্
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমান দূরে আছেন চার বছর ধরে। ২০২২ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশ দলে আর তাঁকে দেখা যায়নি। খেলেন শুধু ঘরোয়া ক্রিকেটেই। এবার তাঁকে নেওয়া হয়েছে হাইপারফরম্যান্স (এইচপি) দলে।
১ ঘণ্টা আগে