
ম্যাচ শেষে এক দলের খেলোয়াড় আরেক দলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করছেন—এমন ঘটনা ক্রীড়াঙ্গনে অনেক আছে। এ ছাড়া খেলার আগেই বড় তারকাদের জার্সি চেয়ে নেওয়ার ঘটনাও অনেক আছে। এটা শুধু যে খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়।
প্রিয় খেলোয়াড়দের কাছে নানা রকম আবদার করে থাকেন ভক্তরাও। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য প্রিয় খেলোয়াড়ের কাছে জার্সি, অটোগ্রাফ চেয়ে নেন কেউ কেউ। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অবশ্য সেলফি তোলার আবদারই বেশি করেন ভক্তরা।
প্রিয় খেলোয়াড়কে এমন অনুরোধ কখনো সরাসরি বা গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরে করেন ভক্তরা। গতকাল কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ম্যাচে তেমন একটি প্ল্যাকার্ড দেখা গিয়েছিল এক বার্সেলোনা ভক্তের হাতে। তবে অন্য ভক্তদের থেকে বার্সার এই ভক্ত ব্যতিক্রম ছিলেন।
অন্যরা বিনয়ের সঙ্গে অনুরোধ করে থাকলেও ওই ভক্ত পেদ্রির কাছে একটি জার্সির দাবি করেছেন। প্রেমিকার ছবিতে লাইক দেওয়ায় বার্সার তরুণ মিডফিল্ডারের কাছে জার্সি চেয়েছেন তিনি। ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রিয়াল সোসিয়েদাদের ম্যাচ চলাকালীন ওই সমর্থক গ্যালারি থেকে প্ল্যাকার্ড তুলে ধরেন। তাঁর হাতের প্ল্যাকার্ডটিতে লেখা ছিল,‘পেদ্রি, আপনি আমার প্রেমিকাকে লাইক দিয়েছেন। তাই আমাকে আপনার জার্সি দিন।’
ভক্তের এমন আবদারে অবশ্য এখন পর্যন্ত কোনো উত্তর দেননি পেদ্রি। গতকাল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে তাঁর দল বার্সেলোনা। দলের জয়সূচক গোলটি করেছেন ওসমান দেম্বেলে।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে