
এশিয়ান কাপ সামনে রেখে জাপানে ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু তা হচ্ছে না। আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
আজ থেকে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে শুরু হয়ে মেয়েদের এক্সক্লুসিভ ক্যাম্প। ২০ দিনের ক্যাম্প শেষে ১৭ অক্টোবর ঢাকায় ফিরবে তারা। সেখান থেকে থাইল্যান্ড যাবে দুটি প্রীতি ম্যাচ খেলতে। কিরণ বলেন, ‘ক্যাম্পে ২৯ জন আছে আপাতত। ১০ ফুটবলার খেলছে ভুটানের লিগে। ১৮ অক্টোবর ঢাকায় আসবে তারা।’
জাপানের ক্যাম্প বাতিল নিয়ে কিরণ বলেন, ‘আমরা জাপানে অনুশীলনে ব্যবস্থা করছিলাম। কিন্তু ফিফা উইন্ডোর কারণে সেটি হচ্ছে না। ওরা আমাদের নভেম্বরের ২০-৩০ তারিখের পর সময় দিতে চেয়েছে, ওই সময়ে আমরা দেশে ত্রিদেশীয় সিরিজ খেলব। চেষ্টা করছি (অন্য কোথাও করার), কিন্তু না পেরে তো কিছু করার নেই। এশিয়া কাপে যারা জানতো কোয়ালিফাই করবে তারা আগে থেকে এক বছর আগে থেকে সব প্ল্যান তৈরি করে এগিয়েছে। কিন্তু আমাদের যে সব কিছুতে হিমশিম খেতে হচ্ছে।’
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে