ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি থেকে শুরু করে আনুষ্ঠানিক পরিচয়পর্ব সব শেষ। এখন বাকি শুধু মেজর লিগ সকারে (এমএলএস) আর্জেন্টাইন তারকার অভিষেক দেখার পালা। সেই অপেক্ষা আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ফুরানোর কথা।
ভক্ত-সমর্থকদের অভিষেক ম্যাচ দেখার জন্য আমন্ত্রণও জানিয়েছেন মেসি। গত পরশু পরিচয়পর্বের পর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।’ তবে শুক্রবার খেলোয়াড় হিসেবে সমর্থকদের সঙ্গে দেখা হবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে।
শঙ্কাটা সামনে এনেছেন ডেভিড বেকহাম। ক্লাবের সহস্বত্বাধিকারী জানিয়েছেন, মেসি অনেক দিন ধরে ছুটিতে থাকায় শুক্রবারের ম্যাচে খেলার মতো ফিটনেসে আছে কি না, তা পরীক্ষা করবে মিয়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের সহস্বত্বাধিকারী বলেছেন, ‘আমরা জানি না লিও ম্যাচটি খেলবে কি না অথবা সে সময় পাবে কি না। কারণ, সর্বোপরি মনে করি, তার প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন। আমাদের তাকে রক্ষা করতে হবে এবং নিশ্চিত করতে হবে সে প্রস্তুত। সে ছুটি শেষে সবে মিয়ামিতে এসেছে। তবে সে অনুশীলন করছে এবং দেখতেও ভালো লাগছে।’
তবে পুরো সিদ্ধান্ত মেসি ও কোচ টাটা মার্টিনোর ওপরই ছেড়ে দিয়েছেন বেকহাম। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমি মনে করি লিও এবং টাটাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে লিও যদি শুক্রবার খেলে, পরিবেশটা দুর্দান্ত হবে এবং আশা করি জয় পাব।’
বেকহামের শঙ্কা সত্যি প্রমাণিত হলে এমএলএসে মেসির অভিষেক তিন দিন পিছিয়ে যাবে। লিগ কাপের পরবর্তী ম্যাচে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর অভিষেক হবে। ম্যাচটি ২৫ জুলাই আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে খেলবে মিয়ামি।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
২ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
২ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
২ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
৭ ঘণ্টা আগে