আনহেল দি মারিয়াকে চাইলে আর্জেন্টিনার ‘লাকি চার্ম’ বলা যায়। দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে বেশ কিছু শিরোপা জেতাতে অবদান রেখেছেন তিনি। দলের প্রয়োজনে যে তিনি জ্বলে উঠতে পারেন, সেটা আজ আরও একবার প্রমাণ করেছেন তিনি।
বলিভিয়ার বিপক্ষে গত রাতে বিশ্বকাপ ম্যাচ বাছাইয়ের আগেই কিছুটা ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। চোটে পড়ায় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নামানোর ঝুঁকি নেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নিয়মিত অধিনায়ক মেসি না থাকায় আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন দি মারিয়া। তাঁর নেতৃত্বে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। গোল না পেলেও দুটো গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। দি মারিয়া ম্যাচশেষে বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পাওয়া সত্যিই অবিশ্বাস্য। আমি খুবই গর্বিত।’
মাঠে নামার আগেই আর্জেন্টিনার বাধা হয়ে দাঁড়িয়েছিল বলিভিয়ার স্টেডিয়াম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উঁচুতে হওয়ায় লা পাজে অক্সিজেনের সমস্যায় পড়তে হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের। বলিভিয়ার বিপক্ষে ম্যাচেও কিছুটা সমস্যায় পড়েন দি মারিয়া, ‘আমার কিছুটা দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। উচ্চতার কারণে এমন মনে হচ্ছিল। তবে আমি সেটা ভালোমতোই মানিয়ে নিতে পেরেছি।’

জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২৭ মিনিট আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
১ ঘণ্টা আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
২ ঘণ্টা আগে
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
৩ ঘণ্টা আগে