২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মাঠে গড়িয়েছিল কোপা আমেরিকা ও ইউরোর ফাইনাল। এরপরই গুঞ্জন ছিল দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালিকে নিয়ে ম্যাচ আয়োজনের। এবার সেই ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরো।
জানা গেছে, ২০২২ সালের জুন মাসে আর্জেন্টিনা ও ইতালি মুখোমুখি হবে। এই আয়োজনে দুই দল তিনটি ম্যাচে মুখোমুখি হবে। তবে ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি।
কোপার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আর ইউরোর ফাইনালে দারুণ ছন্দে থাকা ইতালি টাইব্রেকারে হারায় ইংল্যান্ডকে।
এর আগে আর্জেন্টিনা ও ইতালিকে নিয়ে সুপার কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল আর্জেন্টাইন পত্রিকা ওলে। ওলে তাদের একটা খবরের শিরোনাম করেছে, ‘এসো খেলি, আজ্জুরি।’
তবে এতটুকুতেই থামেনি ওলে। প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করে এটাকে ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজনের কথা বলেছিল পত্রিকাটি। পত্রিকাটি লিখেছিল, দুই দেশের মধ্যে ম্যারাডোনার একটা ছাপ আছে। এই ম্যাচ তাই ম্যারাডোনা সুপার কাপ নামে আয়োজন সবচেয়ে মানানসই হবে।
তবে ম্যারাডোনার নামে দুই চ্যাম্পিয়নের তিন ম্যাচের লড়াই হবে কি না তা এখনো নিশ্চিত নয়।

সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
১৩ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
১৯ মিনিট আগে
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে প
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নাস্তানাবুদ হয়েছে। মাত্র ৭৫০ বলের লড়াইয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৫১ রানে। সতীর্থদের ব্যর্থতার মাঝে একমাত্র ব্যতিক্রম শরীফুল ইসলাম পেয়েছেন জোড়া সুখবর। ব্যাটিং, বোলিংয়ে কাঁপিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
১ ঘণ্টা আগে