বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে