দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে বড় বাঁচা বাঁচলেন নেইমার। তাঁর বিরুদ্ধে আনা ৯ বছরের পুরোনো এক অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সোলোনায় গিয়েছিলেন নেইমার। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। এ কারণে নেইমারের দুই বছরের জেল ও ১ কোটি ইউরো (বাংলাদেশি ১০০ কোটি টাকা) জরিমানা দাবি করেছিল প্রতিষ্ঠানটি। গতকাল সেই মামলার রায়ে দায়মুক্তি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। প্রসিকিউটর বলেছেন, ‘সামান্যতম অপরাধের প্রমাণও পাওয়া যায়নি তাঁর বিরুদ্ধে।’ নির্দোষ হওয়ার পর স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে টুইটারে নেইমার লিখেছেন। ‘নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বর আপনাকে দেখাবেন আপনি কতটা শক্তিশালী’।
সান্তোসে থাকাকালীন নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটির দাবি, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশ না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা। শুধু নেইমারই নন, আরও অনেককে বিবাদী করা হয়েছিল এই মামলায়। নেইমারের বাবা-মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ ও স্যান্দ্রো রসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজকেও বিবাদী করা হয়েছিল।

ছয় বছর আগেও তাহা আলির জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের অদ্ভুত এক মিশ্রণ। দিনে শপিং মলে নিরাপত্তারক্ষীর চাকরি, আর রাতে ফুটসাল। সুইডেনের কনকনে শীতে যখন অধিকাংশ ফুটবলার বিরতিতে, তখন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে ছোট্ট কোর্টে বল পায়ে ছুটে বেড়াতেন তিনি। সেই তরুণই এখন ২০২৬ বিশ্বকাপে সুইডেন জাতীয় দলের জার্স
৫ ঘণ্টা আগে
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লিওনেল মেসি যে নিশ্চিতভাবেই থাকছেন তা বলা বাহুল্য। শুধু দলের সদস্য হিসেবেই নয়, বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন এই ফরোয়ার্ড। অর্থাৎ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে নেতাদের নেতা হিসেবে
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবেই দেখছেন প্যাট কামিন্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই কথা বলেন সানরাইজার্স হা
৭ ঘণ্টা আগে
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
৭ ঘণ্টা আগে